Breaking News
Home / জীবন-যাত্রা / মোহনগঞ্জে সাবেক মন্ত্রী মরহুম আবদুল মমিন এর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

মোহনগঞ্জে সাবেক মন্ত্রী মরহুম আবদুল মমিন এর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ রফিকুল ইসলাম,(বিশেষ প্রতিনিধি)মোহনগঞ্জ,নেত্রকোনাঃ

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, মদন,খালিয়াজুরী ভাটি বাংলার কৃতি সন্তান ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতার একনিষ্ঠা সহচর বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবদুল মমিন সাহেব এঁর ১৬ তম মৃত্যু বার্ষিকীতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলি প্রদান,এক মিনিট নিরবতা পালন,সংক্ষিপ্ত আলোচনা করেন, বাংলাদেশ আওয়ামীলীগ মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি,পৌর মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন।

আরও উপস্থিত ছিলেন ৪নং মাঘান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,৫নং ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম সোহেল,৬নং ইউপি চেয়ারম্যান কামরুল হাসান (সেলিম) ৪নং সাবেক ইউপি চেয়ারম্যান মির্জা শামছুল আলম রাহুল,২নং সাবেক ইউপি চেয়ারম্যান হাসেম উদ্দিন হাসেম। পৌর কাউন্সিল মজিদ,শাহজাহান আলম শিবলী,মহিলা কাউন্সিল হেলেনা।

মোহনগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ জাহান প্রধান শিক্ষিকা মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এরশাদ উদ্দিন বাচ্চু,মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান নান্টু।

বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আওয়ামীলীগের সভাপতি লতিফুর রহমান রতন বলেন,দেশের প্রতিটি আন্দোলনে তাঁর ভূমিকা ছিল।মহান এই নেতার অভাব মোহনগঞ্জের মানুষ বড় অনুভব করছে। দেশের এই সাহসী নেতার বড় প্রয়োজন।

৪ নং মাথা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহ-সভাপতি বলেন,গণতন্ত্রকে রক্ষায় আবদুল মমিন সাহেবের আদর্শে সবাইকে উজ্জ্বীবিত হতে হবে। তাঁর জীবনী থেকে সবাইকে শিক্ষা নিতে হবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!