Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে বাংলাদেশ সাংবাদিক জোট এর সাধারণ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে বাংলাদেশ সাংবাদিক জোট এর সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সাংবাদিক জোট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সভা গত ১১জুলাই/২০ইং শনিবার সন্ধ্যা ৭ টায় স্থানীয় রামবাবু রোডস্থ হোটেল দারচিনি’র হলরুমে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মাওলানা মিজানুর রহমান পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করে। পরে জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম মুকুট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত।

এ সভায় নব-নির্বাচিত কার্যকরী কমিটির সম্মানিত সকল সদস্যদের পরিচয় করিয়ে আগামী দিনের কর্মসূচীর বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি মোঃ মফিদুল ইসলাম লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ সেলিম, সহ দপ্তর সম্পাদক মোশারফ হোসেন জুয়েল, দপ্তর সম্পাদক আরিফ রেওগীর, সহ-দপ্তর সম্পাদক বাবু নেপাল ধর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাউছার পারভেজ শাকিল, সদস্য মোঃ আব্দুল হাফিজ, রবিউল আউয়াল রবি, মোঃ সেলিম, মোঃ আবু সাঈদ, মাওলানা মিজানুর রহমান, মোহাম্মদ নুরুজ্জামান, সুমন চন্দ ভট্টাচার্য, ছোটন মিয়া, মোঃ আতিকুল হক রিপন, মোঃ গোলাম কিবরিয়া পলাশ, ইয়াহিয়া আরিফ, মোঃ আক্তারুজ্জামান খান রনি, মোহাম্মদ আলী, মোঃ সাইফুল ইসলাম, এম সেলিম উদ্দিন, মোঃ মাহাবুব হোসেন নয়ন, ফাহমিদা আক্তার এলিজা, খোকন সাহা সহ প্রমুখ।

সভায় সাংবাদিক জোটের কার্যক্রমকে গতিশীল করার জন্য এবং জোটের পক্ষে সকল অফিস আদালতে যোগাযোগসহ সার্বিক কল্যাণে কাজ করার জন্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।

সভা শেষে সকল সাংবাদিকগণ একসাথে নৈশ্যভোজন করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!