Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহ সিটি করপোরেশনের এটি রাস্তা নয় যেন ধান চাষের জমি

ময়মনসিংহ সিটি করপোরেশনের এটি রাস্তা নয় যেন ধান চাষের জমি

মোঃ সেলিম রেজা, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।

ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড এর বেশ কয়েকটি রাস্তার বেহাল অবস্থা, নেই কোনো নির্মাণ কাজের গুরুত্ব। ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড এর হিন্দুবাড়ী হতে পাগলার বাজার পর্যন্ত, পাগলার বাজার আবদুল বারেক মুন্সির বাসা হতে সাবেক চেয়ারম্যান ফারুক(১৩ নং বয়ড়া ইউনিয়ন পরিষদ) বাসা সংলগ্ন রাস্তা হাসুর বাড়ি(প্রয়াত বা.কৃ.বি. সাবেক ছাত্রনেতা) পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। এলাকাবাসী জানান প্রায় ২৮ বছর যাবত সাবেক ফারুক চেয়ারম্যান বাসা সংলগ্ন রাস্তাটি নির্মাণ বা সংস্করণে নেই কোনো উদ্যোগ।

পূর্ববর্তী জনপ্রতিনিধি শুধু মাত্র মাটি ভরাটের কাজ করেছে বলে জানা যায়। যানচলাচলের অযোগ্য, সামান্য বৃষ্টিতে হেঁটে যাওয়া কষ্টকর হয়ে উঠে,তবে এলাকাবাসীর দাবি উন্নয়নে সব দিকে এগিয়ে যাচ্ছে ময়মনসিংহ সিটি করপোরেশন, যেন প্রসাশন ও জনপ্রতিনিধি রাস্তা নির্মাণের কাজে নজর দেন।
পাকা ইমারত কিন্তু বাসা থেকে বের হলেই রাস্তা নয় যেন ধান চাষের জমি বলে একজন মন্তব্য করেন।

এমতাবস্থায় ময়মনসিংহ জেলার প্রশাসন (সড়ক বিভাগ) ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম সোহেল মাধ্যমে ময়মনসিংহ সিটি করপোরেশনের সফল মেয়র ইকরামুল হক(টিটু) এর প্রতি সুদূর দৃষ্টি ও জনগণের কথা চিন্তা করে যথাসম্ভব দ্রুত নির্মাণ কাজের অনুরোধ জানান ২৪ নং ওয়ার্ড এর বাসিন্দারা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!