স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৬তম সভা ১০ জুলাই/২০২০ইং শুক্রবার সন্ধ্যা ৭.১৫মিনিটে ঝুম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সমিতির সম্মানিত সভাপতি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব সাজ্জাদুল হাসান।
সভায় উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য প্রফেসর ইমেরিটাস ড. এম এ সাত্তার মন্ডল,ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের ভাইস-চ্যান্সেলর ড.মো. জাহাঙ্গীর অালম খানসহ নির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি শুভংকর সাহা, সদস্য মো. আনোয়ারুল ইসলাম সিকদার,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মেসবাহুল ইসলাম,ড.এ এইচ এম মনিরুল হক নাকভী, অাহছানুজ্জামান লিন্টু,মজিবুল হক চুন্নুসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে