Breaking News
Home / জীবন-যাত্রা / উদয় ইসলামিক মডেল স্কুলের উদ্যোগে মসজিদ জীবাণুমুক্ত করণ কর্মসূচী পালন

উদয় ইসলামিক মডেল স্কুলের উদ্যোগে মসজিদ জীবাণুমুক্ত করণ কর্মসূচী পালন

মো: আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি: মহান আল্লাহর প্রতি ভরসা রেখে নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ময়মনসিংহে উদয় ইসলামিক মডেল স্কুলের উদ্যোগে মসজিদ ও মসজিদ সংলগ্ন স্থানে জীবাণু নাশক ঔষুধ ছিটানোর মাধ্যমে জীবাণু মুক্ত করণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বৈশ্বিক এ মহামারী প্রতিরোধের এ কর্মসূচীকে স্বাগত জানান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

৩০ মার্চ ২০২০ ইং তারিখে সানকিপাড়া পুরাতন জামে মসজিদ থেকে উক্ত কর্মসূচীর উদ্ভোধন করেন উদয় ইসলামিক মডেল স্কুলের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন মসজিদে আগত মুসল্লীরা যেন নিরাপদে ইবাদত বন্দেগী করতে পারে সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। এ সময় এই উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করে অন্যান্য প্রতিষ্ঠান গুলোকেও এ ধরনের উদ্যোগ নেওয়ার আহবান জানান হযরত মাওলানা মুফতি জাকির হোসাইন (দাঃ বাঃ ) ইমাম ও খতিব সানকিপাড়া পুরাতন জামে মসজিদ, ময়মনসিংহ।

ইনশাআল্লাহ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে কমপক্ষে ৫০০শত মসজিদে এ কর্মসূচী পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উক্ত কর্মসূচীর সমন্বয়ক মুফতি মোঃ আব্দুল মুক্তাদির সহকারী শিক্ষক, উদয় ইসলামিক মডেল স্কুল, ময়মনসিংহ।

বৈশ্বিক এ মহামারীর পরবর্তী অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উদয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উদয় ইসলামিক মডেল স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আরিফুর রহমান। তিনি এ কর্মসূচী বাস্তবায়নে মসজিদ কমিটি, ইমাম, খতিব এবং মোয়াজ্জিন সাহেবগণ সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।

About Mohammad Faizulla

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!