Breaking News
Home / অপরাধ / পূর্বধলা উপজেলা মহিলা সংস্থা সদ্য নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যানের পুত্তলিকা দাহ্

পূর্বধলা উপজেলা মহিলা সংস্থা সদ্য নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যানের পুত্তলিকা দাহ্

মোঃ নুরুল ইসলাম (নেত্রকোনার পূর্বধলা থেকে)জাতীয় মহিলা সংস্থার সদ্য নিয়োগ প্রাপ্ত পূর্বধলা উপজেলা শাখার চেয়ারম্যান, মনি কর্মকার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কবিতা লেখার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় মানববন্ধন ও কুশ পুত্তলিকা দাহ করেছে পূর্বধলা উপজেলা ওলামালীগ। সোমবার (২৭ এপ্রিল) সকালে স্টেশন রোডে জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ের সামনে মনির বিরুদ্ধে মানববন্ধন শেষে কুশ পুত্তলিকা দাহ করা হয়। উলেখ্য যে তোরা চাল চোর কবিতার বি তর্কিত লাইনটির জন্য গত ২৫ এপ্রিল পূর্বধলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে, মনি কর্মকার ক্ষমা চান, তিনি বলেন আমার ফেইজবুক আইডি হেক করে কেবা কারা উক্ত ঘটনা ঘটায়, এই সংবাদ প্রকাশে পর পূর্বধলা ওলামা লীগের নেতারা বলেন যদি মনি কর্মকারে ফেইসবুক আইডি হেক হয়ে থাকে কেন তিনি সাথে সাথে পদক্ষেপ নেন নি , আমরা ধরে নিয়েছি তিনিই উক্ত কবিতা লেখে ফেইজ বুকে আপকরে ছিলেন।উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন
উপজেলা ওলামালীগের সভাপতি মোঃ খাজে আলী খাঁন এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাও. সাদেকুল ইসলাম, সদস্য আঃ হামিদ, মাওঃ যুবায়ের আহমেদ খাঁন,আঃ জলিল,আঃ রাসিদ, শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় মানবন্ধনে বক্তরা মনি কর্মকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট। এদিকে

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, মানববন্ধনের বিষয়ে আমি অবগত নই তবে মনি কর্মকারের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো উল্লেখ্য যে পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) ফেসবুকে ‘তোরা চাল চোর’ নামের একটি কবিতায় “প্রকাশ্যে তোদের দাড়ি টুপি নামাজ রোজা, আড়ালে তোরা হারাম খোর” এমন কুরুচিপূর্ণ শব্দব্যবহারের মাধ্যমে ‘ধর্মীয় ভাবমানসে চরম আঘাত’ দিয়েছেন। এ নিয়ে পূর্বধলা থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। এর পর থেকে ফেইজবুকে চরম সমালোচনা মুখে পরেছেন মনি কর্মকার।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!