স্টাফ রিপোর্টারঃ কভিড-১৯ করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব এক মহামারীতে পরিণত হয়েছে। চীনের উহান প্রদেশ থেকে ভাইরাসটি ছড়াতে শুরু হয়ে বাংলাদেশ,ভারত, ইতালি,ইরান, জাপান,আরব আমিরাত,মালেশিয়া,আমেরিকা,জার্মান,নেদারল্যান্ড, ফ্রান্স সহ বিশ্বের ১৯৮ টি দেশে আক্রান্ত হয়ে ২২০০০ হাজারের বেশি লোক মারা গেছে,বিভিন্ন দেশে অনেক আগেই লকডাইন করা হয়েছে। আমাদের দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও অনেকেই আক্রান্ত হওয়ায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে লক ডাউন করেছেন।ফলে বাংলাদেশের সর্ব মহলের মানুষ সরকারের নীতিমালা মেনে চলতে থাকে। ময়মনসিংহ থেকে বাংলাদেশের সব যান চলাচল বন্ধ থাকায় ময়মনসিংহ ব্রীজ মোড় বাসস্ট্যান্ডে জনশূন্যে পরিণত হয়। অন্য দিকে ময়মনসিংহ সিটিকর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু সচেতন মুলক কাজ করে যাচ্ছেন। ২০ সেকেন্ড হাত ধৌত করা এবং বাড়ির বাহিরে গেলে মুখে মাস্ক পরিধান করা,বিনা প্রয়োজনে দূরে কোথাও না যাওয়া, করোনা ভাইরাসের আক্রান্ত সন্দেহ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করা। আর যারা ইতিমধ্যে বিদেশ থেকে এসেছেন তারা তাদের পরিবারের এবং তাদের সংপর্শে এসেছেন তাদের সকলকেই কোয়ারেন্টিন সময় শেষ না করে বাহিরে না যাওয়া, আতংকিত না হয়ে সরকারের আইন মেনে চলা।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে