স্টাফ রিপোর্টার:শুক্রবার (০২ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।ধর্ম প্রতিমন্ত্রী বলেন, অধিকাংশ জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বিভিন্ন জেলা প্রশাসক, আবহাওয়াবিদ ও মসজিদের ঈমামরা চাঁদ দেখার কথা জানিয়েছেন। সে অনুযায়ী শনিবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। আর ১২ আগস্ট উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।সভায় উপস্থিত ছিলেন ধর্ম সচিব আনিসুর রহমান, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদসহ রাজধানীর অনেক মসজিদের ইমাম ও খতীব ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা সহ অনেকেই ।গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ঈদ-উল-আজহা পালিত হবে আগামী ১১ আগস্ট।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে