Breaking News
Home / জীবন-যাত্রা / ময়লা মুক্ত হোক ময়মনসিংহ শহর

ময়লা মুক্ত হোক ময়মনসিংহ শহর

সিটি কর্পোরেশন কতৃপক্ষের‌ও কিছুটা দায় আছে, শুধু স্থাপনা করে রেখে দিলে হবে না,এর যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে, কারা নোংরা ও নষ্ট করছে তাদের শাস্তির আওতায় আনতে হবে অন্যথায় তাদের সৃষ্টি/অবদান অচীরেই মানুষ ভুলে যাবে।

আমাদের শহরের সৌন্দর্য বর্ধনে মাননীয় মেয়র মহোদয় অনেক প্রকল্প হাতে নিয়েছেন তার মধ্যে বিভিন্ন মোড় বা চত্ত্বরে মনোমুগ্ধকর স্থাপনা তৈরি করেছেন।
তেমনি একটি স্থাপনা হচ্ছে বড় মসজিদ,বড় বাজার ও চকবাজারের মাঝে ইক্বরা নামে।
আর ইকরা হচ্ছে পবিত্র কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত, এই পবিত্র নামের স্থাপনা আজ ডাস্টবিনে পরিণত করেছে কিছু নোংরা মনের মানুষ।
সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি, শহরের প্রতিটি স্থাপনা মানুষের গুরুত্বপূর্ণ স্থানসহ উক্ত পবিত্র নামের স্থাপনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে যা যা করণীয় তাই যেন করা হয়,
উক্ত স্থাপনা সিসি ক্যামেরার আওতায় রেখে যারা এখানে ময়লা ফেলে তাদেরকে জরিমানা করা হোক,এতে অন্তত বড় মসজিদ সংলগ্ন এমন একটি স্থাপনা পরিস্কার পরিচ্ছন্ন থাকে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!