পীরে তরিকত রাহবারে আহলে সুন্নাত আল্লামা আব্দুল বারী হাফিজাহুল্লাহ’ আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য নিবেদিত ও উৎসর্গিত একজন বীর। তাঁর সংগ্রামী জীবন যারা দেখেছেন তারাই বলতে পারবেন কতটা সাহসী ও বলিষ্ঠ ছিল তাঁর পদচারণা। ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতির সামনে সাঈদীর হাত থেকে মাইক কেড়ে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার কথা বলে বিজয়ী বেশে নিজেকে তুলে ধরা সহজ কথা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করতে গিয়ে বাতিলদের ২৬টা মামলার আসামি হয়েছিলেন তিনি। পরিবারের গহনা বিক্রি করে মামলা চালাতে হয়েছিল জীবনের কঠিন কোন এক সময়ে। এরকম অনেক সোনালী ইতিহাস রচনা করেছিলেন তিনি জীবনের বাঁকে বাঁকে। ৭৬ বয়সে পা রাখা এই মহান ব্যক্তির ২৪ ঘন্টার ঠিকানা এখন খানেকা। তাঁর সংগ্রামী জীবন পরবর্তী প্রজন্মের জন্য চেতনার বাতিঘর হবে। এই বিশ্বাস থেকে বিস্তৃত ও বিক্ষিপ্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর জীবনের সাফল্যগুলেকে বইয়ের ভেতর পাতাবন্ধি করার একটা উদ্যোগ নেয়া হয়েছে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে