Breaking News
Home / Fashion / আবু সুফিয়ান আল ক্বাদরীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবী

আবু সুফিয়ান আল ক্বাদরীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবী

স্টাফ রিপোর্টার:হাজীগঞ্জে আদালতের রায়কে অমান্য করে মসজিদে গাউছুল আজম জিলানী নামের একটি মসজিদ নির্মাণ কাজে বাধা সৃষ্টি এবং বিবাদীদের অর্তকিত হামলায় মসজিদের মোতওয়াল্লী ও বদরপুর দরবারের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য শায়েখ মাও. আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরীরসহ চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পৌরসভাধীন বদরপুর (টোরাগড়) দরবার শরীফ কমপ্লেক্সে এ হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেনসহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আনে এবং ঘটনাস্থল থেকে আরিফ হোসেন নামের একজনকে আটক করে পুলিশ।
গুরুতর আহত মাও. আবু সুফিয়ান আল ক্বাদরী(৫৫) কে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়া হয়েছে। অপর গুরুতর আহত নির্মাণ কাজের রাজমিস্ত্রি শাহিদুর রহমান (২৭), এম.এ.এস কাদেরীয়া চিশতীয়া হোসাইনীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও মসজিদের সাবেক ইমাম আ. সাত্তার মৃধা (৬০) এবং মাদরাসার ছাত্র দিদার হোসেন (১৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সকল আহলে সুন্নাত ওয়াল জামায়েতর ওলামায়ে কেরাম তীব্র নিন্দা জানান অবিলম্বে তাদেরকে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্থির দাবী জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!