স্টাফ রিপোর্টার, মোকাম্মিল হোসাইন :নেত্রকোনা জেলা শহরে আজ ২২/০৭/২০১৯ রোজ সোমবার দুপুরে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির ৫তলা ভবন উদ্বোধন কালে আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, পদ্মা সেতুতে মাথা লাগবে এধরণের একটি গুজব ছড়ানো হয়েছিল। ছেলে ধরা গুজবে কান না দিয়ে কাউকে সন্দেহ হলে আইনকে নিজের হাতে তুলে না নিয়ে তাকে আইনের হাতে তুলে দিন।
পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্যরে সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড.আমিনুল হক খান মুকুলের সঞ্চালনায় আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন আইনমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, জেলা ও দায়রা জজ আবু মোঃ আমিমুল এহসান,প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান,আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা,জেলা প্রশাসক মঈনুল ইসলাম,পুলিশ সুপার জয়দেব চৌধুরী সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনজীবী সমিতির সদস্যগণ।
সরকারী অর্থায়নে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় জেলা আইনজীবী সমিতির ৫তলা ভবন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে