শেখ সাদী মাছুম : বিভাগীয় শহর ময়মনসিংহ মাসকান্দা বাসস্ট্যান্ডের বেহাল দশা,যে রাস্তা দিয়ে কয়েক জেলার হাজার হাজার লোক যাতায়াত করেন, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহর গ্রাম গঞ্জে, এ রাস্তা দিয়ে অনেক কষ্টে চলাচল করে শত শত যানবাহন, প্রতিদিন শতশত মুমূর্ষু রোগী আসা-যাওয়া করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, গতকাল শনিবার ২০ জুলাই অত্র এলাকার লোকজনদের সাথে আলাপ কালে, প্রতিবেদককে জানায় আমাদের সি টির মেয়র ইকরামুল হক টিটু তিনি হচ্ছেন উন্নয়নের মুর্ত প্রতিক পৌরসভার মেয়র থাকাকালি অত্র পৌরসভার প্রচুর উন্নয়ন করেন,যা দেশের মডেল হিসাবে পরিচিত লাভ করেন,যার প্রতিদান জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবগঠিত ময়মনসিংহের মেয়র হিসাবে মনোনীত করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিটির মেয়র নির্বাচিত হন,আমাদের বিশ্বাস মেয়র সাহেবের দৃষ্টি গোছর হলে এ বাসস্ট্যান্ডের উন্নয়ন হবে এবং যাত্রীদের যাতায়াতের কষ্ট লাগব হবে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে