স্টাফ রিপোর্টার, মুকাম্মিল হোসাইন: জাতিয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বৃহত্তর ময়মনসিংহ বিভাগের আহবায়ক ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, সৈয়দ তোফায়েল উদ্দিন(সৈয়দ তপন), রবিবার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
এরশাদের ইন্তেকালে শোক প্রকাশ করে সৈয়দ তোফায়েল উদ্দিন(সৈয়দ তপন) বলেন, ‘‘জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। এবং তার সকল নেক কাজ যেন আল্লাহর দরবারে কবুল হয় আমি সে দোয়াও করছি”।
তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তুপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে