স্টাফ রিপোর্টার,মোকাম্মিল হোসাইন: আজ ১৮/০৭/২০১৯ইং বৃহস্পতি বার সকাল ১১:০০ টায় সংগঠিত হত্যাকান্ডের মূল আসামীর (পরে গণপিটনিতে নিহত) পরিচয় জানা গেছে । নাম : রবিন (৩৫) ,পিতাঃ এখলাছ উদ্দিন, সাং: কাটলী , থানা: নেত্রকোণা সদর । সে ভিকটিম সজীব (৭), পিতাঃ রইছ উদ্দিন এর পরিচিত এবং তারা দুইজন রিক্সাচালক একই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে সুস্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। রবিন (৩৫) ড্যান্ডি (মাদক ) আসক্ত। যে জায়গায় শিশু সজীবকে খুন করে সে জায়গায় সে মাঝে মাঝে নেশা করত। কি কারনে রবিন শিশু সজীব কে খুন করেছে তার রহস্য এখনও জানা যায়নি।তবে নেত্রকোনা জেলা পুলিশ বলেছেন-যে বিষয়টি কি কারনে হয়েছে আমরা উদঘাটন করব। এর পিছনে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও বের করব এবং বিস্তারিত জানাব। সম্মানিত অভিবাবকদের কাছে অনুরোধ আপনারা আতংকিত হবেন না ! নেত্রকোণা জেলা পুলিশ , আপনাদের পাশে আছে সবসময়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে