স্টাফ রিপোর্টার, মোকাম্মিল হোসাইন : ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় আজ ১৯/০৭/২০১৯ খ্রিঃ রোজ শুক্রবার সকাল ৯:৩০ ঘটিকায় ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়,ত্রিশাল,ময়মনসিংহ এর হল রুমে ত্রিশাল উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন অত্র ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কালব ডিরেক্টর অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপরপা মালাকার, উপজেলা সমবায় অফিসার, ত্রিশাল,ময়মনসিংহ। সভা পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন- অত্র ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি মোঃ আবুল কালাম। উক্ত ক্রেডিট ইউনিয়নের সদস্যদের আশানুরুপ উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের ফলে অনুষ্ঠান টি সফল হয়েছে মর্মে জানান অত্র ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে