Breaking News
Home / জাতীয় / মহনগঞ্জে জঙ্গি ও মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা শীর্ষক সেমিনার

মহনগঞ্জে জঙ্গি ও মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা শীর্ষক সেমিনার

মহনগঞ্জে জঙ্গি ও মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা শীর্ষক সেমিনার
স্টাফ রিপোর্টার :নেত্রকোনা জেলাধীন মহনগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে গত শনিবার ৬/৭/১৯ইং জঙ্গি ও মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের অবদান শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারটি ছিল জঙ্গিবাদ ও মাদকের ছোবল প্রতিরোধের বার্তা সমাজের সকল মানুষের কাছে পৌছে দেয়া। জঙ্গিবাদ ও মাদকের ছোবল প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বর্তমান সরকার। এই অপরাধের সাথে যারা যুক্ত তাদেরকে কঠিন হাতে মোকাবিলা করা হচ্ছে, আর এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা হল ‘আমরা জঙ্গীবাদ দমন করেছি, এখন মাদকের ছোবল থেকে দেশ বাঁচাতে পদক্ষেপ নিয়েছি’। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে অর্থনৈতিকভাবে উন্নত রাষ্ট্রে পরিণত করার প্রাণপণ সংগ্রাম করছে। কিন্তু মাদক সে প্রচেষ্টার পথে শুধু বড় হুমকিই নয়, বরং এটি অর্থনীতিতে ভয়ংকর রক্তক্ষরণ ঘটাচ্ছে ক্রমবর্ধমান হারে। মোহনগঞ্জ তথা ভাটি অঞ্চলের উন্নয়নের রূপকার হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব জনাব সাজ্জাদুল হাসান কেই জনগণ মনে করেন। তাঁর এই উন্নয়ন প্রচেষ্টাকে সকলে মিলে অব্যাহত রাখতে হবে। ভৌগোলিক অবস্থানের কারণে মাদক বিরোধী অভিযান চালানো অত্যন্ত দুরহ। তাই সচেতনতা মূলক কার্যক্রম খুব প্রয়োজন। উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল (৩০ টি) মাদক বিরোধী কমিটির সদস্য অর্থাৎ সম্মানিত শিক্ষক-শিক্ষিকাগণ ও ছাত্র ছাত্রীদের নিয়ে ছিল এ আয়োজন। তাঁরা বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত থেকে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। এ যেন পুকুরে একফোঁটা শিশিরের মতো। তবুও সবার মাঝে ছিল দৃঢ় প্রত্যয় সোনার বাংলায় মাদক মুক্ত করার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, নেত্রকোনা জেলা এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট সকলকে তাঁদের মূল্যবান প্রয়াসের জন্য ধন্যবাদ জানান
মহনগঞ্জের মাঠি মানুষের গর্ব কৃতি সন্তান যুগ্ম সচিব মাহাবুব শাহিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়য়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ আতিকুল হক যিনি দীর্ঘদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন তিনি উপস্থিত থেকে তাঁর জ্ঞানগর্ব আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সমৃদ্ধ করেছেন। বক্তব্য রেখেছিলেন জনাব মুখলেছুর রহমান, অধ্যক্ষ, মোহনগঞ্জ মহিলা কলেজ, জনাব কাজী রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, আদর্শ উচ্চ বিদ্দালয় এবং মওলানা আব্দুল বায়েছ, সুপারিন্টেন্ডেন্ট, জয়পুর জমিয়াতুল উলুম দাখিল মাদ্রাসা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!