Breaking News
Home / Uncategorized / মোহনগঞ্জ পৌর কর্মকর্তা কর্মচারীদের অবস্হান কর্মসূচি

মোহনগঞ্জ পৌর কর্মকর্তা কর্মচারীদের অবস্হান কর্মসূচি

মোঃ মোকাম্মিল হোসাইন, নেত্রকোনা।
রাষ্ট্রীয় কোষাগার হতে পৌর কর্মকর্তা কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবীতে ২ দিনব্যাপী কর্মবিরতি ও অবস্হান কর্মসূচি পালন করা হয়েছে।
গত ১ ও ২ জুলাই, সোম ও মঙ্গলবার ২০১৯ ইং মোহনগঞ্জ ও নেত্রকোনা এই কর্মসূচি পালন করা হয়।

১জুলাই,মোহনগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, সকল কর্মকর্তা কর্মচারীরা অবস্হান করে। এবং সব ধরনের নাগরিক সেবা প্রদান হতে বিরত থাকে।
২জুলাই মঙ্গলবার নেত্রকোনা প্রেসক্লাবের সামনে সকাল ৯টা হতে বেলা১টা পযর্ন্ত অবস্হান কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন নেত্রকোনা ও মোহনগঞ্জ পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়, পাশাপাশি সারা দেশে একযোগে এ কর্মসূচি পালিত হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!