Breaking News
Home / অর্থ ও বাণিজ্য / গুগল অ্যাসিস্ট্যান্ট সবচেয়ে বেশি সঠিক উত্তর দেয়

গুগল অ্যাসিস্ট্যান্ট সবচেয়ে বেশি সঠিক উত্তর দেয়

সবচেয়ে বেশি সঠিক উত্তর দেওয়ার ক্ষেত্রে শীর্ষে গুগল অ্যাসিস্ট্যান্ট। ২০১৮ সংস্করণের ‘স্মার্ট স্পিকার আইকিউ টেস্ট’ নামের একটি পরীক্ষা চালিয়েছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ‘লোউপ ভেঞ্চার’। সেখানে গুগল অ্যাসিস্ট্যান্টকে স্মার্ট স্পিকার হিসেবে ধরা হয়েছে।

সে পরীক্ষায় দেখা গেছে, গুগল অ্যাসিস্ট্যান্ট চলতি বছরে তাকে করা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে ৮৭ দশমিক ৯ শতাংশ, যা আগের বছর দিয়েছিল ৮১ দশমিক ১ শতাংশ। অন্যদিকে অ্যামাজনের অ্যালেক্সা তাদের ইকো স্মার্ট স্পিকারের সাহায্যে সঠিক উত্তর দেওয়ার পরিমাণ গত বছরের চেয়ে বেশি। এবার অ্যালেক্সা প্রশ্নের সঠিক জবাব দিয়েছে ৭২ দশমিক ৫ শতাংশ, যা ২০১৭ সালে ছিল ৬৩ দশমিক ৮ শতাংশ। মাইক্রোসফটের কর্টানা ৫৬ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে এবার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে ৬৩ দশমিক ৪ শতাংশ। মজার ব্যাপার হলো, অ্যালেক্সা শপিং ক্যাটাগরিতেও শীর্ষস্থানে থাকতে পারেনি। অথচ অ্যামাজন বিশ্বের ই-কমার্সে এখন নেতৃত্ব দিচ্ছে বললে একটুও বাড়িয়ে বলা হবে না। অন্যদিকে কোনো পণ্য সম্পর্কে যখনই গুগল হোমকে কিছু জিজ্ঞেস করা হয়েছে তার সঠিক জবাব এসেছে বেশি। গুগল অ্যাসিস্ট্যান্টকে অন্তত ৮০০ প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে। যার ৯৯ শতাংশই সে সঠিকভাবে বুঝতে পেরেছে বলে জানায় গবেষণা প্রতিষ্ঠানটি। সে হিসেবে অ্যাপলের সিরি ৭৪ দশমিক ৬ শতাংশ প্রশ্ন সঠিকভাবে বুঝতে পেরেছে, যা আগেরবার ছিল ৫২ শতাংশ। প্রতিষ্ঠানটি বলছে, পাঁচ ক্যাটাগরিতে করা গবেষণাটির সবকটিতেই শীর্ষস্থানে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট । স্মার্ট স্পিকারের বাজারে সবচেয়ে ভালো হলেও সঠিক উত্তর দিতে পিছিয়ে অ্যামাজনের অ্যালেক্সা। অ্যাপলের সিরির চেয়েও বেশি সঠিক উত্তর দিয়ে সবার ওপরে রয়েছে গুগলের এ সেবা। সূত্র : ইকনোমিক টাইমস

About masud

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!