Breaking News
Home / অর্থ ও বাণিজ্য / স্মার্টফোন সরবরাহের রেকর্ড হুয়াওয়ের

স্মার্টফোন সরবরাহের রেকর্ড হুয়াওয়ের

চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস স্মার্টফোন সরবরাহে রেকর্ড গড়েছে। চলতি বছর এর বার্ষিক স্মার্টফোন সরবরাহ প্রথমবারের মতো ২০ কোটি ইউনিটের মাইলফলক অতিক্রম করেছে, যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। খবর ওয়াশিংটন পোস্ট।

বিশ্বের বৃহৎ টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ে। সম্প্রতি অ্যাপলকে হটিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতার আসন দখলে নিয়েছে হুয়াওয়ে। গত বছরের তুলনায় চলতি বছর এর স্মার্টফোন সরবরাহ বেড়েছে ৩০ শতাংশ।

হুয়াওয়ে বার্ষিক স্মার্টফোন সরবরাহের খতিয়ান প্রকাশ করে জানিয়েছে, চলতি বছর পি২০, অনার ১০ এবং মেট ২০ ডিভাইস সরবরাহ প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) গত নভেম্বরের তথ্যমতে, বৈশ্বিক স্মার্টফোন বাজারের ১৪ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে হুয়াওয়ে। বাজারটির ২০ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং। আগামী বছরের শেষ নাগাদ স্যামসাংকে হটিয়ে স্মার্টফোন বাজারের শীর্ষ অবস্থান দখলে নেয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে হুয়াওয়ে।

About masud

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!