Breaking News
Home / Uncategorized / সরকারি সেবার প্রতিটি স্তরে জনগণের আশা- আকাঙ্ক্ষা পূরণ করতে হবে-ডিসি সাইফুর রহমান

সরকারি সেবার প্রতিটি স্তরে জনগণের আশা- আকাঙ্ক্ষা পূরণ করতে হবে-ডিসি সাইফুর রহমান

আরিফ রববানী ময়মনসিংহ।।
জন-আকাঙ্ক্ষা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানিয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেছেন-জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, দক্ষতা ও ন্যায়পরায়ণতা বজায় রেখে কাজ করতে হবে। সরকারি সেবার প্রতিটি স্তরে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে সেবামূলক ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (২ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শনে গিয়ে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের সাথে মতবিনিময় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক সাইফুর রহমান। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর জনগণের অনেক প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে সব কর্মকর্তা-কর্মচারীকে সৎ, দক্ষ ও ন্যায়পরায়ণ হতে হবে। এর আগে তিনি ত্রিশাল উপজেলায় পৌছলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা।

এসময় জেলা প্রশাসক বলেন-নতুন বাংলাদেশ বিনির্মানে গত জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সে সব জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে দেশের উন্নয়নে সরকারি কর্মচারীদের দক্ষতা, আন্তরিকতা, পরিশ্রম, দূরদর্শিতা ও কাজের প্রতি একাগ্রতা অপরিহার্য। সুষম ও সমন্বিত উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং সরকারি সেবা প্রদানে তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত যাতে জনগণ কোনো অসুবিধার সম্মুখীন না হয়।

এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসান ইসরাফিল, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল্লাহ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

About Mizanur Rahman

Check Also

কেবল আইন নয়, আইনের প্রয়োগবিধি সম্পর্কে জানাও জরুরি- তথ্যা সচিব মাহবুবা ফারজানা

আরিফ রববানী ময়মনসিংহ।। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন- চলার পথে আইন মেনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!