Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহ সদরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

ময়মনসিংহ সদরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহের সদর উপজেলায় ‘ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে’ উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন টাস্কফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স ।

সভায় বলা হয়েছে, যে সব জমিতে তামাক চাষ করা হয় সেসব ভূমিতে আলু, বাদাম, পেঁয়াজ, রসুন, মরিচ ও বেগুন ইত্যাদি শীতকালীন সবজি চাষ বাধ্যতামূলক করা হবে। এরই মধ্যে মাঠপর্যায়ে কৃষি অফিসের মাধ্যমে গ্রাম-পাড়া-মহল্লায় সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। সভায় তামাক চাষ ও ব্যবহারে, পরিবেশ, অর্থনৈতিক ও স্বাস্থ্যঝুঁকির নানা দিক তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এতদবিষয়ে সচেতনতার জন্য স্কুল-কলেজে সাইনবোর্ড স্থাপন করার সভায় সিদ্ধান্ত হয়। কমিটির সদস্যসচিব ডা. শাহজাহান কবির বলেন, ‘তামাক চাষের বিরূপ প্রভাবে ক্যানসারসহ নানা মরণব্যাধি, ট্রনিক ডিজেজ হচ্ছে। তামাক চাষ ও এর ব্যবহার সম্পর্কে সচেতনতার মাধ্যমে নিরুৎসাহ করতে হবে।’

সভায় আলোচনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহজাহান কবির , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন,কৃষি অফিসার কৃষিবিদ জোবায়রা বেগম সাথী ,উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা খাতুন,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, সিনিয়র মৎস কর্মকর্তা ড.ফারজানা হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভাবখালি ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক
আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস,পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আইসিটি কর্মকর্তা ও কুষ্টিয়া ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক হাবিবুল্লাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ,উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কর্মকর্তা ডাঃ ফারজানা ইয়াসমিন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জুলহাস উদ্দিন, প্রমুখ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!