নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমান, গত ১৭নভেম্বর জেলায় যোগদানের পর থেকে প্রশাসনিক ব্যস্ততার মাঝেও মানবিক সেবায় নিজেকে অনন্যভাবে তুলে ধরছেন। যোগদানের মাত্র দশ কর্মদিবসের মধ্যেই অসহায় ও অস্বচ্ছল মানুষের সেবায় একাধিকবার মানবিক উদ্যোগ নেন তিনি।
বহস্পতিবার (২৭ নভেম্বর) জেলার ফুলবাড়িয়া উপজেলা পরিদর্শনের ফাঁকে তিনি ২৫ জন শারীরিক
প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ২১ জন হতদরিদ্র অসহায় এবং বিধবা মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে তাদের মুখে হাসি ফুটিয়েছেন। একই দিনে জেলা প্রশাসক উপজেলা ক্রীড়া সামগ্রী বিতরণ ও ১৩ ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে কম্বল বিতরণ, , আনসার ব্যারাক নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন,উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ফুলবাড়িয়া থানা পরিদর্শনসহ,শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
উপজেলার রাজিয়া নামের দশ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে হয় তাকে। গোসল, শৌচাগার ব্যবহার কিংবা ঘরের বাইরে যেতে হলে মা-ই তাকে কোল ধরে নিয়ে যেতেন। অর্থের অভাবে এতদিন হুইলচেয়ার কিনতে পারেননি তারা। ডিসির উপহার পেয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব হলো।
একই উপজেলার আলাল (৩২) জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। বছরের পর বছর ঘরবন্দী জীবন কাটে তার। চলাফেরা করতে না পারায় তিনি ঘরেই বন্দী ছিলেন। আজ ডিসি স্যার হুইলচেয়ার দিয়েছেন। তিনি এখন নিজেই আশপাশে যেতে পারবেন। তার ঘরবন্দী জীবনের অবসান হলো।” অসহায় এই প্রতিবন্ধীরা হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত।
১৭ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার সমস্যা ও সম্ভাবনা বুঝতে মাঠপর্যায়ে ব্যস্ত সময় পার করছেন ডিসি সাইফুর রহমান । সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে তিনি ফুলবাড়িয়া উপজেলা ভূমি অফিস ও ফুলবাড়িয়া উপজেলা পরিষদ, ফুলবাড়িয়া থানা পরিদর্শন করেন। এই সময় জেলা প্রশাসক বিভিন্ন অফিসে সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমস্যা সমাধানের নির্দেশনা দেন।
জেলা প্রশাসক ফুলবাড়িয়ার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা, স্বাস্থ্য উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এছাড়া কয়েকটি এলাকায় উন্নয়ন প্রকল্প এবং আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেন। তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এর পাশাপাশি উপজেলার বিধবা ও সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলেন। উপজেলার বাক্তা কৈয়র চালা গ্রামের মামুন ও বিধবা শিউলি সেলাই মেশিন পেয়ে খুশীতে জেলা প্রশাসককে কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জুবায়ের হোসেন,সমাজসেবা অফিসার মোজাম্মেল হক,যুব উন্নয়ন কর্মকর্তা রওনক জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে