Breaking News
Home / Uncategorized / আমি নির্বাচিত হতে পারলে বিগত সময়ের চেয়ে বেশি উন্নয়ন করব-মাওলানা এমরুল

আমি নির্বাচিত হতে পারলে বিগত সময়ের চেয়ে বেশি উন্নয়ন করব-মাওলানা এমরুল

আরিফ রববানী ময়মনসিংহ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য ময়মনসিংহ মহানগর আমীর ও ময়মনসিংহ সদর -৪ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন-বিগত সময়গুলোতে ময়মনসিংহ সদরে যে উন্নয়ন হয়েছে, আমি নির্বাচিত হতে পারলে তার চেয়ে বেশি উন্নয়ন করব।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় একক প্রার্থী হিসাবে বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ সভাসমাবেশ এর অংশ হিসাবে ৩১ অক্টোবর রাত ৮ টায় এডওয়ার্ড স্কুল মাঠে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর গাঙ্গিনার পাড় সাংগঠনিক থানাধীন ১৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত উঠান বৈঠক ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন, ভোটার ভোট দেয় শান্তি পাওয়ার জন্য, অধিকার বাস্তবায়নের জন্য। যার মাধ্যমে শান্তি এবং অধিকার বাস্তবায়ন হবে তাকেই তো মানুষ ভোট দেবে। আমি কাউকে প্রতিযোগী মনে করি না। আমি মনে করি সবাই আমরা প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করেছি। আর নির্বাচনের কার্যক্রম শুরু হলেই বলতে পারব কে আমার প্রতিদ্বন্দ্বী। আমি যদি এমপি হতে পারি তাহলে সুশীল সমাজের নেতৃবৃন্দকে নিয়ে এক টেবিলে বসে পরামর্শের ভিত্তিতে কাজ করব। এখানে আমি কোন ভেদাভেদ করব না। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে ঐক্য করে উন্নয়ন করব।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর গাঙ্গিনার পাড় সাংগঠনিক থানা কমিটির আমীর এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামী গাঙ্গিনার পাড় সাংগঠনিক থানা কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি মহি উদ্দিন আল মুনির এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার ও সমাজসেবা দাওয়াহ ও সভাপতি যুব বিভাগ ময়মনসিংহ ইন্জিনিয়ার আঃ বারী।

উল্লেখ্য-আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই মাওলানা কামরুল আহসান এমরুলের বিজয় নিশ্চিত করণে তাকে নিয়ে নগরীতে মোটর শোভাযাত্রা ও গণসংযোগ চালাচ্ছে দলের নেতাকর্মীরা। বিভিন্ন সংগঠন ও সম্প্রদায়ের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেও নিয়েছে বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!