Breaking News
Home / Uncategorized / কথা দিচ্ছি সেবক হয়ে আপনাদের পাশে থাকবো:ত্রিশালে জামায়াত নেতা সোহেল

কথা দিচ্ছি সেবক হয়ে আপনাদের পাশে থাকবো:ত্রিশালে জামায়াত নেতা সোহেল

আরিফ রববানী ময়মনসিংহ।।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রিশাল আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোঃ আসাদুজ্জামান সোহেল বলেছেন- আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। ভোট আপনাদের শ্রেষ্ঠ আমানত। যদি আমাকে আপনাদের যোগ্য মনে হয় তাহলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে আপনাদের আমানতের সেরা বিনিয়োগ করুন। কথা দিচ্ছি আপনাদের পাশে সেবক হয়ে থাকবো।

শুক্রবার (৩১অক্টোবর)সকালে উপজেলার বইলর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ,বইলর ইউনিয়ন শাখার উদ্যোগে ১নং ওয়ার্ড রুদ্রগ্রাম বেকিরচর দরগাহ বাজারে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নির্বাচন সামনে রেখে ত্রিশালের উন্নয়নে উপজেলাকে পরিচ্ছন্ন সবুজ এলাকা হিসেবে গড়ে তোলা, নাগরিক সেবা সহজ ও জনবান্ধব করা, যানজটমুক্ত যাতায়াত ব্যবস্থা, বিভিন্ন রাস্তা নির্মাণ করা, আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত স্কুল-কলেজ গড়ে তোলা। সুস্থ বিনোদন ও খেলাধুলার জন্য খেলার মাঠ নির্মাণ করা, জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা নেওয়া, সুপরিকল্পিত আবাসন প্রকল্প, গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের জন্য সুপরিকল্পিত আবাসন প্রকল্প করা এবং মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত উপজেলা গড়ে তোলাসহ নির্বাচনি বিভিন্ন ইশতেহার ঘোষণা করেছেন আসাদুজ্জামান সোহেল।
উপজেলার টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন মেয়াদি মাস্টারপ্ল্যান প্রস্তুত এবং উপজেলাকে একটি পরিচ্ছন্ন সবুজ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

বইলর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ সারোয়ার হোসেন ফরাজীর সভাপতিত্বে সমাবেশে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর আ,না,ম আব্দুল্লাহিল বাকী নোমান,বইলর ইউনিয়ন সভাপতি মুফতি সাইফুদ্দীন ফারুক, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওঃ মোঃ মোখলেছুর রহমান, ইউনিয়ন সহ-সভাপতি মাওঃ মোঃ মনিরুল হাসান লিটন,ধানীখোলা ইউনিয়ন আমীর মোঃ মোখলেছুর রহমান,ইউনিয়ন সেক্রেটারি আশরাফুল ইসলাম প্রমুখ।আসাদুজ্জামান সোহেল এর এই সমাবেশে ব্যাপক লোকের সমাগম ঘটে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!