Breaking News
Home / Uncategorized / জন্মমৃত্যু নিবন্ধনে জামালপুরে জেলায় প্রথম এবং ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় স্থান সদর উপজেলা

জন্মমৃত্যু নিবন্ধনে জামালপুরে জেলায় প্রথম এবং ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় স্থান সদর উপজেলা

আরিফ রববানী ময়মনসিংহ।।
জামালপুর জেলায় সবার সেরা জন্ম মৃত্যু নিবন্ধন প্রদান কার্যক্রমে প্রথম স্থান অর্জন করায় সদর উপজেলার জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকিকে সন্মাননা ও পুরষ্কার প্রদান করা হয়েছে। জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম
তার হাতে এই পুরস্কার তুলে দেন। এছাড়া ময়মনসিংহ বিভাগের সেরা পারফরম্যান্সে দ্বিতীয় স্থান অর্জন করেছে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মঙ্গলবার (২১অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হাছিনা বেগম
জামালপুর সদর উপজেলার ইউএনও জিন্নাত শহীদ পিংকির হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

এ বিষয়ে জামালপুর উপজেলার ইউএনও জিন্নাত শহীদ পিংকি জানান,- জামালপুর জেলায় সবার সেরা
জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম ও ময়মনসিংহ বিভাগের সবার সেরা জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমের এই অর্জন জামালপুর সদর উপজেলাবাসী সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী এবং জনগণের সম্মিলিত ও ঐক্যান্তিক প্রচেষ্টার ফল। আমরা সবসময় মানুষের দৌরগোড়ায় সরকারী সেবা সমূহ সহজ ভাবে পৌছে দিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।

এই স্বীকৃতি আমাদের আগামী দিনে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি। আগামীতেও এর ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।

৭টি উপজেলা ৮টি পৌরসভা, ৬৮টি ইউনিয়ন, ৮৪৪টি মৌজা, ১৩৪৬টি গ্রাম ও ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত জামালপুর জেলায় প্রথম ও ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার ভেতর দ্বিতীয় হওয়ার এই সাফল্য অর্জন করে জামালপুর উপজেলাবাসীকে গৌরবান্বিত করায় দক্ষ ও মেধাবী উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!