Breaking News
Home / Uncategorized / বাকৃবিতে ৩য় শ্রেণীর কর্মচারীদের কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

বাকৃবিতে ৩য় শ্রেণীর কর্মচারীদের কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

আরিফ রববানী ময়মনসিংহ।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গ্র‍্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) এর তত্ত্বাবধানে পরিচালনায় দুই সপ্তাহব্যপী “বেসিকস অব এমএস অফিস” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯অক্টোবর) সকাল ৯.৩০টায় বাকৃবির জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন ও ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির। জিটিআই পরিচালক প্রফেসর ড. মো: মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং লেকচারার সবুজ রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. বেনতুল মাওয়া। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমান যুগে কম্পিউটার প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, তাই প্রত্যেক প্রশিক্ষণার্থীকে গভীরভাবে মনোনিবেশের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত করতে হবে। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকে পরবর্তীতে নিজ নিজ শাখায় কম্পিউটার পরিচালনার কাজে অবদান রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সরকারি টাকায় পরিচালিত এই ট্রেনিং যেন প্রকৃতভাবেই অর্থবহ হয় সেদিকে খেয়াল রাখতে পরামর্শ দেন তিনি।তিনি আরও বলেন যে, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সুনাম নির্ভর করে প্রশিক্ষিত জনবল, নীতিনৈতিকতা, পরিশ্রম, নিয়মানুবর্তিতা ইত্যাদির ওপর, তাই আমাদের প্রত্যেককেই নিয়মকানুন মেনে চলতে হবে। আমরা যে যেই পদে চাকরি করিনা কেন আমরা সবাই বাকৃবি পরিবারের সদস্য। এই বিশ্ববিদ্যালয়ের সুনাম সমুন্নত রাখা আমাদের সবার অবশ্য কর্তব্য। এই বিশ্ববিদ্যালয় একান্তই আমাদের এই চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। তিনি আয়োজিত প্রশিক্ষণের সফলতা কামনা করে শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, প্রফেসর ড. মোছা: জান্নাতুন নাহার মুক্তা, প্রধান প্রকৌশলী মো: আতিকুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার(সংস্থাপন- ১) ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমেদ, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ অন্যান্য আমন্ত্রিত কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, দুই সপ্তাহব্যপী এই প্রশিক্ষণ কোর্সে বাকৃবির বিভিন্ন শাখা থেকে মনোনীত ৩০জন কর্মচারী অংশগ্রহণ করেন।
…………………………………….

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!