Breaking News
Home / Uncategorized / ত্রিশালে চকরামপুর কামিল মাদ্রাসার ৮০ বছর পুর্তি উৎসবে নবীণ-প্রবীণদের মিলন মেলা

ত্রিশালে চকরামপুর কামিল মাদ্রাসার ৮০ বছর পুর্তি উৎসবে নবীণ-প্রবীণদের মিলন মেলা

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশালে নানা আয়োজনে উপজেলার চকরামপুর কামিল মাদ্রাসার ৮০ বছর পুর্তি উৎসব
অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে শনিবার (১৮অক্টোবর) সকালে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদ্রাসায় নবীন-প্রবীন শিক্ষার্থীদের পদচারণায় মিলন মেলায় পরিণত হয় মাদ্রাসা প্রাঙ্গন।

পরে চকরামপুর কামিল মাদ্রাসার ৮০ বছর পুর্তি উপলক্ষে নবীন প্রবীণ মিলন মেলা -২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হলে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো : আইউব হোসেন।

মাদ্রাসার অধ্যক্ষ মো ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ব বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জনাব আমিনুল ইসলাম।

মাদ্রাসার উপাধ্যক্ষ নাজমুল হুদা ও সহকারী অধ্যাপক রাশিদুল হাছান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভান্সড ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান ড. হাসানুজ্জামান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, সিবিএসটির অধ্যক্ষ প্রফেসর শাহ মোস্তফা নুর, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি অধ্যক্ষ মো : নজরুল ইসলাম, কোনাবাখাইল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো : আনিসুর রহমান, খোদাবক্সপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বদরুল আলম, গোসপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো : এনামুল হক, ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আতিকুর রহমান, বৈলর এডিএস আলিম মাদ্রাসার অধ্যক্ষ নাজমুল হক, বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমান, কোনাবাড়ী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসেন, আউলিয়া নগর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মনিরুল হাসান, ধলা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আলাউদ্দিন, রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল সরকার, মেম্বার আব্দুল কাইয়ুম মন্ডল, কাজী মোস্তাক মেম্বার, গভর্নিং বডির সদস্য বদরুল আলম, সিদ্দিকুর রহমান সহ এলাকার গম্যমান ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক ও বর্তমান কয়েক শত ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

বহু বছর পর পুরানো বন্ধুদের পেয়ে কুশলাদি বিনিময়, সেই সাথে অধ্যয়নরত থাকাবস্তার স্মৃতি রোমন্থন। পেছনে ফেলে আসা অতীতকে ফিরে পাবার আকুতি। ছবি তোলা, পরিবারের খবর নেওয়া, হাসি আড্ডায় মুখরিত অনুষ্ঠানস্থল।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!