Breaking News
Home / Uncategorized / কুষ্টিয়া ইউনিয়নে দুঃস্থদের মাঝে ভিজিএফ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল্লাহ।

কুষ্টিয়া ইউনিয়নে দুঃস্থদের মাঝে ভিজিএফ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল্লাহ।

আরিফ রববানী।। ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজের দুঃস্থ ও অসচ্ছল অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত উপহার মাথাপিছু ১০কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।

রবিবার (১ জুন) সকালে ইউনিয়ন পরিষদ এর সুষ্ঠু এর ব্যবস্থাপনায় ইউনিয়নের অসচ্ছল ২১৮০জন দুঃস্থদের জন্য বরাদ্ধকৃত ২১.৮মেট্রিক টন ভিজিএফ চাউল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন।
ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহ। এ সময় ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারসহ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাহার আলী আলাল,
সাধারণ সম্পাদক আঃ হালিম ফকির, ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম, বর্তমান ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন পেশা শ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এ সময় ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহ বলেন- সরকার চায় ধনী আর গরীব সমান অবস্থানে থেকে ঈদ আনন্দ উদযাপন করুক, ঈদে গরীবের মুখে যাতে দু-মুঠো খাবার জুটে সেই লক্ষে এই ভিজিএফ কর্মসূচির আওতায় জন প্রতি ১০কেজি করে চাউল উপহার পাঠিয়েছেন। তাই প্রকৃত গরীব হত-দরিদ্র অস্বচ্ছলরা যেন এই চাউল পায় সেদিকে লক্ষ্য রাখতে তিনি ইউপি সদস্যসহ, সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন- ভিজিএফ চাউল গরীব মানুষের প্রাপ্য অধিকার। তাদের অধিকার তাদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে দারিদ্র ও ক্ষুধামুক্ত দেশ গঠনে সরকারের যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নের লক্ষে ইউনিয়নের প্রকৃত গরীব-দুঃস্থ্যদের বাছাই করে তাদের মাঝে সুষ্ঠ সুন্দর ভাবে এই চাউল বিতরন করা হয়েছে।

যথাযথ সরকারী বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এই চাউল বিতরণ করতে সহযোগিতা করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নের রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

অপরদিকে ঈদের আগে ১০কেজি চাউল পেয়ে খুশীতে আত্মহারা অসচ্ছল গরীব অসহায় মানুষগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম জানান- কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুর পর পরিষদের শুন্য আসনে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর বর্তমান প্রশাসক ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়মিত জনগণের সেবা প্রদান করছেন। তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাওয়ায় আমরা ২নং কুষ্টিয়া ইউনিয়নের জনগণ তার প্রতি সন্তুষ্ট।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!