Breaking News
Home / Uncategorized / চরনিলক্ষিয়ায় চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন পিআইও

চরনিলক্ষিয়ায় চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন পিআইও

শফিকুল ইসলাম শফিক
,ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ঈদুল আযহা উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের জন্য ঈদের বিশেষ বরাদ্ধ ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১মে) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং ইউনিয়ন পরিষদের এর সুষ্ঠু ব্যাবস্থাপনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের ২৬২৮টি (২হাজার ৬শত ২৮ জন) অসহায় দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ২৬,২৮০ মেট্রিক টন চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা। এসময় সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ও চরনিলক্ষিয়া ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক তারিক আজিজ ও দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসারসহ ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যথাযথ সরকারী বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ওয়ার্ড ভিত্তিক এ চাউল বিতরণ কর্মসুচীর উদ্নোধন করা হয়। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উক্ত চাউল বিতরণ কর্মসুচীর সার্বক্ষণিক তদারকি করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!