Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে এসডিজি স্থানীয়করণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে এসডিজি স্থানীয়করণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে এসডিজি স্থানীয়করণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) ময়মনসিংহ জেলা পরিষদের
ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মিজ আলেয়া আক্তার।

ময়মনসিংহ বিভাগীয় পরিসংখ্যান অফিসের আয়োজিত উক্ত সেমিনারে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব
বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) আমাদের সকলের জন্য উন্নয়নের একটি সম্মিলিত রূপরেখা হিসাবে কাজ করছে। এসডিজি সফলভাবে বাস্তবায়ন করার জন্য স্থানীয় পর্যায়ে এর সঠিক প্রয়োগ প্রয়োজন। এসডিজি লক্ষ্যসমূহ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি জেলা, উপজেলা এবং গ্রাম পর্যায়ে এই লক্ষ্যগুলোকে আঞ্চলিক চাহিদা এবং সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। এজন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন-বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া,জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুফিদুল আলম প্রমুখ।

এসময় প্রধান অতিথি আরো বলেন-টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) জাতিসংঘ ঘোষিত একটি বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা। এ এজেন্ডার মূল দর্শন হলো, কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। এ দর্শন অর্জন করার জন্য ‘সামগ্রিক সমাজ উদ্যোগ’ শীর্ষক কর্মপদ্ধতি অনুসরণ করার দিকনির্দেশনা দিয়েছে জাতিসংঘ। সামগ্রিক সমাজ ভাবনা বাস্তবায়নের প্রধান উপায় হলো, এসডিজির স্থানীয়করণ বা এসডিজি লোকালাইজেশন। স্থানীয়করণ ও বেসরকারি খাতের অংশগ্রহণ ছাড়া কোনোভাবে বাংলাদেশে এসডিজির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন- এরই মধ্যে কভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী এসডিজি অর্জনের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। কাজেই কর্মদশকের কার্যক্রমগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য এখন থেকেই জোরালো পদক্ষেপ নিতে হবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!