Breaking News
Home / Uncategorized / ড.মোহাম্মদ রফিকুল আমীনের রাজনৈতিক দলের নতুন নাম ‘বাংলাদেশ আম জনগণ পার্টি

ড.মোহাম্মদ রফিকুল আমীনের রাজনৈতিক দলের নতুন নাম ‘বাংলাদেশ আম জনগণ পার্টি

স্টাফ রিপোর্টারঃ
আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি আত্মপ্রকাশ করা ড.মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’র নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) এক জরুরী বৈঠকে কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে এ নাম চূড়ান্ত হয়। এ বিষয়ে দলটির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়।

এত বলা হয় ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নাম পরিবর্তন দলটির নতুন নাম রাখা হয়েছে “বাংলাদেশ আম জনগণ পার্টি”।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনারা অবগত আছেন যে, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গত ১৭/০৪/২০২৫ ইং তারিখে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ আত্মপ্রকাশ করে। আমাদের দলের নামের সাথে আরেকটি রাজনৈতিক দলের নামের সাথে আংশিক মিল থাকায় তারা অনুরোধ জানান আমাদের দলের নামের কিছু পরিবর্তন আনতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার পথকে আরো বিকশিত করার লক্ষ্যে তাদের অনুরোধে সাড়া দিয়ে দলের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে সদস্যদের নিয়ে নাম পরিবর্তনের সম্পর্কিত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সর্বসম্মতিক্রমে নামের কিছু অংশে পরিবর্তন এনে নতুন নামকরন করা হয় “বাংলাদেশ আম জনগণ পার্টি।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!