Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে নিখোঁজ বাক-প্রতিবন্ধী যুবককে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করলো পিবিআই

ময়মনসিংহে নিখোঁজ বাক-প্রতিবন্ধী যুবককে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করলো পিবিআই

আরিফ রববানী ময়মনসিংহ।।
অভিযোগপ্রাপ্তীর মাত্র ২৪ ঘন্টার মধ্যে সংগ্রাম (ছদ্মনাম) নামের এক বাক প্রতিবন্ধী যুবককে
উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা।

বগুড়ার সান্তাহার রেল স্টেশন থেকে তাকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে। ভিকটিম সংগ্রামের(ছদ্মনাম) বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানায়। সে ০৬ দিন আগে ময়মনসিংহে তার খালার বাড়ী ময়মনসিংহের কালিবাড়ী থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে ভুলক্রমে ঢাকা গামী ট্রেনে উঠে ঢাকায় চলে যায়।

জিডির বর্ণনা মতে গত ২৬ এপ্রিল ভিকটিম বাক প্রতিবন্ধী সংগ্রাম ময়মনসিংহের কালীবাড়ি এলাকায় তার খালার বাড়ি থেকে নেত্রকোণায় নিজ বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে যায়। পরবর্তীতে সে আর বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন সংগ্রামের মোবাইলে ফোন করলে তা বন্ধ পায়। ভিকটিম সংগ্রাম বাকপ্রতিবন্ধী হলেও তার সামান্য অক্ষর জ্ঞান ছিলো এবং স্মার্ট ফোন ব্যবহার করতে পারতো। এরপর সংগ্রামের বাবা আশেপাশে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করে না পেয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানায় তার ছেলের নিখোঁজ সংক্রান্তে সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ হওয়ার ০৫ দিন পরও ভিকটিম সংগ্রামের কোন সন্ধান না পেলে তারা বিষয়টি পিবিআই ময়মনসিংহকে জানায়।

পিবিআই ময়মনসিংহের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়
অ্যাডিশনাল আইজিপি, পিবিআই মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে পিবিআই, ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার এর সার্বিক সহযোগিতায় তদন্তকারী কর্মকর্তা মোঃ বিল্লাল মিয়া সহ পিবিআই ময়মনসিংহের আভিযানিক টিম উদ্ধার অভিযান শুরু করে। পিবিআই টিম তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজের মোবাইলের সন্ধান পায় নওগাঁ জেলার জগদ্দল এলাকায়। সেই সূত্র ধরে ভিকটিম বাকপ্রতিবন্ধী সংগ্রামকে রবিবার (৫মে) রাত ৯টায় বগুড়ার সান্তাহার রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়।

পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৬/০৪/২০২৫ তারিখ সকাল ০৮ টায় ভিকটিম তার খালার বাড়ি ময়মনসিংহের কালীবাড়ি এলাকা থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য ভুলক্রমে ঢাকা গামী ট্রেনে উঠে ঢাকায় চলে যায়। দিশেহারা হয়ে ঢাকা থেকে সে উত্তরবঙ্গগামী ট্রেনে উঠে বগুড়া জেলার সান্তাহার রেল স্টেশনে গিয়ে নামে। ক্ষুধার তাড়নায় সে খুবই স্বল্পমূল্যে তার কাছে থাকা মোবাইলটি সান্তাহার রেল স্টেশনে জনৈক আলামিনের কাছে বিক্রি করে দেয়। এরপর থেকে সে সান্তাহার রেল স্টেশনেই ভবঘুরে হিসাবে অবস্থান করতে থাকে। পিবিআইয়ের চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনের ক্রেতা আলামিনকে শনাক্ত করে ও তাকে নিয়ে সান্তাহার রেল স্টেশনে বিভিন্ন স্থানে ভিকটিমকে খুঁজতে শুরু করে। একপর্যায়ে রেল স্টেশনের পরিত্যক্ত জায়গায় তাকে শুয়ে থাকতে দেখে সংগ্রামকে উদ্ধার করে। সংগ্রামকে উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সংগ্রামের বাবা বলেন, গত ২৬ এপ্রিল সংগ্রাম ময়মনসিংহের কালীবাড়ি এলাকায় তার খালার বাড়ি থেকে নেত্রকোণায় বাড়িতে আসার জন্য বের হয় নিখোঁজ হয়। আমরা আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করে না পাইলে কোতোয়ালী থানায় জানাই। পরে পিবিআই পুলিশ সুপারকে জানাই। তারা আমার ছেলেকে জীবিত উদ্ধার করে দিয়েছে। পিবিআই এর এমন সফলতা হারানো ছেলেকে ফিরে পেয়ে তারা পিবিআই পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!