Breaking News
Home / Uncategorized / ইসরাইলের বিরুদ্ধে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ মিছিল

ইসরাইলের বিরুদ্ধে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ মিছিল

আরিফ রববানী ময়মনসিংহ।।

বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচির ডাকে ফিলিস্তিনে মুসলিমদের উপর ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ মহানগর জামায়াত।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহলে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, জেলা জামায়াতের আমীর আব্দুল করীম, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র তাদের উপর সন্ত্রাসী বর্বর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাবো ইসরাইলি হামলা বন্ধ করেন। আপনারা সারা বিশ্বে মানবতার শান্তির বুলি উড়ান ফিলিস্তিনে হাজার হাজার শিশু হত্যা চালাচ্ছে এখন আনাদের মানবতা কোথায়?

বক্তারা আরও বলেন,মুসলিম বিশ্বকে জেগে উঠতে হবে। ফিলিস্তিনের প্রতিটি হত্যার প্রতিশোধ নিতে হবে।আমার ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না।
আমরা বাংলার জমিন থেকে বলতে চাই আল-আকসা আমাদের। ফিলিস্তিনকে তার সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে হবে। সেই সাথে দেশবাসীকে ইসরাইলি সকল পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, সহকারী সেক্রেটারী আনোয়ার হোসেন সুজন,মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালিউল্লাহ মুজাহিদসহ বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!