Breaking News
Home / Uncategorized / ফিলিস্তিনে হামলার প্রতিবাদে উত্তপ্ত ময়মনসিংহ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে উত্তপ্ত ময়মনসিংহ

স্টাফ রিপোর্টারঃ
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উত্তপ্ত ময়মনসিংহ।

সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল করছে।

সকালে ফিলিোোস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে ময়মনসিংহ সর্বস্তরের জনগন। এতে প্রধান অতিথি হিসোবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও কার্যকরী পরিষদ সদস্য শরিফুল ইসলাম খালিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের মহানগর আহব্বায়ক অলিউল্লাহসহ বিভিন্ন ইসলামি দলের নেতৃবৃন্দ, স্বদেশ হাসপাতালের এম ডি শামজুজ্জোহা মাসুম ও সান মুন স্কুলের অধ্যাপক তাসনিম আহমেদ স্যার ও বিভিন্ন স্তরের নেতা কর্মী ও সম্মানিত ব্যক্তি বর্গরা।

তাছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে শহরের টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটিতে হাজার হাজার নেতাকর্মী ছাত্র-জনতা অংশ গ্রহণ করে।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রফ্রন্টসহ সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল করছে।

বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা জানান, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন করে গণহত্যা চালিয়েছে। বড় বড় দেশগুলো নিশ্চুপ। মুসলমানদের উপর বর্বর হামলা নিয়ে কেউ কথা বলছে না। গাজার ইসরায়েলি অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে পৃথিবীজুড়ে মানুষের একতাবদ্ধতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। বিক্ষোভ মিছিলে দেশবাসীকে ইসরায়েলি সকল পণ্য বয়কট করার আহ্বান জানানো হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!