Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বঙ্গমাতার জন্মদিন পালন ।।

ময়মনসিংহে আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বঙ্গমাতার জন্মদিন পালন ।।

আরিফ রববানী ময়মনসিংহ।
ময়মনসিংহে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন পালিত হয়েছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে ৮আগষ্ট সোমবার সকালে ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে তার রুহের মাগফিরাত কামনা করে। পরে নগরীর টাউনহল প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সাদেক খান মিল্কি টজু, এড পিযুষ কান্তি সরকার, এড কবির উদ্দিন ভুইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দীন খান, শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর ছিদ্দিক, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আইনুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ একেএম আব্দুর রফিক, সহ দফতর সম্পাদক মিজানুর রহমান ডেভিট জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী, যুগ্ন আহবায়ক স্বপ্না খন্দকার, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা যুবলীগ নেতা সাইফুল আলম কাজল, সদর উপজেলা যুবলীগ নেতা রাশেদুজ্জামান রুমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে এডভোকেট জহিরুল হক বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিবের মত একজন নারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে ছিল বলে শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু ও জাতির জনক হতে পেরেছিলেন। তিনি আরো বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব একজন সাধারণ নারী হয়েও শেখ মুজিব ও বাংলাদেশের প্রতিষ্টায় আড়াল (পিছন) থেকে ধাপে ধাপে বঙ্গবন্ধুকে বুদ্ধি, সাহস, সুপরামর্শ দিয়ে আসছিলেন। আওয়ামী লীগে অনুপ্রবেশ ঘটছে। ওদের থেকে সাবধান থাকতে হবে। দলে নিবেদিতদের নিয়ে রাজনীতি করতে হবে। ওরা দলের জন্য মারাত্বক ক্ষতিকারক। পরে বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর ছিদ্দিক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল তার বক্তব্যে মুক্তির সংগ্রামে ফজিলাতুন্নেছা মুজিবের অবদান তুলে ধরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদর্শকে হৃদয়ে ধারণ করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!