Breaking News
Home / Uncategorized / পবিত্র আশুরা উপলক্ষ্যে বিরোধীদলীয় নেতার বাণী

পবিত্র আশুরা উপলক্ষ্যে বিরোধীদলীয় নেতার বাণী

প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেন, সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময়,শোকাবহ এবং মহমান্বিত একটি দিন পবিত্র আশুরা। যার ইতিহাস অত্যন্ত করুণ এবং বর্বরতার বিরুদ্ধে ঐক্যের আহ্বান। হযরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও অনুসারীরা এদিনে ইয়াজিদ বাহিনীর হাতে কারবালা প্রান্তরে শহীদ হন।

সোমবার (৮আগষ্ট)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা আরও বলেন, ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাঁদের এই আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদেরকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে এবং প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে চলার।পবিত্র আশুরার মহান শিক্ষা সকলের জীবনে প্রতিফলিত হোক এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!