Breaking News
Home / Uncategorized / রাজনীতিতে টিকে থাকতে দলকে আওয়ামী লীগ ও বিএনপির সমকক্ষ বানানোর আহবান রওশনের।

রাজনীতিতে টিকে থাকতে দলকে আওয়ামী লীগ ও বিএনপির সমকক্ষ বানানোর আহবান রওশনের।

ষ্টাফ রিপোর্টারঃ
এইচ এম এরশাদবিহীন জাতীয় পার্টিকে (জাপা) ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। গতকাল দুপুরে গুলশানের ওয়েস্টিন হোটেলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। রওশন এরশাদ বলেন, অনেক ভালো ভালো নেতা-কর্মী দলের বাইরে আছেন। তাদেরকে আনতে হবে।

নতুন প্রজন্মকে দলে আনতে হবে। শাহ্ মোয়াজ্জেম, আনোয়ার হোসেন মঞ্জুসহ অনেক সিনিয়র নেতা পার্টি ছেড়ে চলে গেছেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। কাজী জাফরের অনুসারীদেরও দলে ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, দলকে আওয়ামী লীগ ও বিএনপির সমকক্ষ বানাতে হবে।
নতুবা রাজনীতিতে টিকে থাকতে পারব না। পল্লীবন্ধুর অবর্তমানে জাতীয় পার্টি এলোমেলো হয়ে গেছে।
রওশন এরশাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ছয় মাস থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলাম। পার্টির কেউ খোঁজ নেয়নি আমার।

অথচ যাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, তারাই আমার নিয়মিত খোঁজ রেখেছেন। মসজিদ, মাজারসহ বিভিন্ন উপাসনালয়ে দোয়া প্রার্থনা করেছেন। বিরোধীদলীয় নেতা বলেন, পার্টি শক্তিশালী করার প্রয়োজনে যা যা করার দরকার তাই করব। এরশাদ তিলে তিলে এই দলটা গড়েছেন। সবাইকে নিয়েই কাজ করতে হবে।
প্রয়াত এরশাদকে স্মরণ করে রওশন এরশাদ বলেন, তিনি ইসলামের খাদেম ছিলেন। মহান আল্লাহ তাঁকে ভালো রাখবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি নূরুল ইসলাম মিলন, জিয়াউল হক মৃধা, এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, জাপার সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!