Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহের মানুষ কেমন আছে? দলীয় নেতা-কর্মীদের প্রতি রওশনের প্রশ্ন।।

ময়মনসিংহের মানুষ কেমন আছে? দলীয় নেতা-কর্মীদের প্রতি রওশনের প্রশ্ন।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ট-পোষক ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলিয় নেতা রওশন এরশাদ এমপি দলের নেতাকর্মীদের কাছে প্রশ্ন করে জানতে চাইলেন আমার ময়মনসিংহের মানুষ কেমন আছে,তারা আমার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেছেন বলেই আমি সুস্থ হয়ে ফিরতে পেরেছি।

ময়মনসিংহ ময়মনসিংহ জেলা, মহানগর, উপজেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দরা তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত কালে এভাবেই জানতে চান ময়মনসিংহবাসীর সুখ-দুঃখের কথা।

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে আশার পর শুক্রবার
(১ জুলাই) বেলা ১২টায় হোটেল ওয়েস্টিনে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলের নেতা বেগম রওশন এরশাদ এমপির সাথে ময়মনসিংহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করে এবং প্রায় ঘন্টা খানেক আন্তরিক পরিবেশে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়। এসময় বেগম রওশন এরশাদ জানতে চেয়ে নেতাকর্মীদের কাছে জিজ্ঞেস করলেন আমার ময়মনসিংহের মানুষ কেমন আছেন? দলিয় নেতা কর্মীরা কেমন আছে? তিনি বলেন সকলের দোয়ায় আমি সুস্থ্য হয়ে দেশে ফিরে এসেছি। সে জন্য মহান আল্লাহ তা-আলার নিকট শুকরিয়া আদায় করছি এবং একই সাথে তিনি ময়মনসিংহ জাতীয় পার্টির সংগঠনিক ভিত্তি আরো শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রধান করে সকলের কাছে পুনরায় দোয়া চেয়েছেন।

এতে উপস্থিত ছিলাম জাতীয়পাটির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টি সভাপতি জাহাঙ্গীর আহমেদ,চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টি সহসভাপতি ডাক্তার কে আর ইসলাম,মহানগর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খোকন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইদ্রিশ আলী,মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন বিল্লাল।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!