Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহের অষ্টধারে তরুণ পার্টির উদ্যোগে রওশন এরশাদের জন্য দোয়া ও ইফতার মাহফিল।।

ময়মনসিংহের অষ্টধারে তরুণ পার্টির উদ্যোগে রওশন এরশাদের জন্য দোয়া ও ইফতার মাহফিল।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি’র আশু রোগ মুক্তি কামনায় ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জাতীয় তরুণ পাটি ময়মনসিংহ সদর উপজেলা ১ নং অষ্টধার ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া-মিলাদ ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে।ইফতার পুর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ময়মনসিংহের মানবিক নেত্রী ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদের নেতৃত্বে সিটি কর্পোরেশনসহ ১১টি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পাটি সভাপতি কাউছার আহমদ।
এসময় তিনি সদরের উন্নয়ন কর্মকান্ড কে আরো এগিয়ে নিতে সকলের কাছে বেগম রওশন এরশাদ এমপি’র সুস্বাস্থ্য ও আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চেয়ে আগামী দিনে রওশন এরশাদের নেতৃত্ব ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কে আরও তরান্বিত করতে জাতীয় তরুণ পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। ইউনিয়ন জাতীয় তরুণ পাটির সভাপতি আনোয়ার হোসেন খোকন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্যদের মাঝে অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি’র আরোগ্য কামনারয় মোনাজাত করেন জেলা জাতীয় তরুণ পার্টি ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ নোমান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় তরুন পার্টির সাধারণ সম্পাদক হুসেইন মুহম্মদ সারোয়ার সরকার, সহ সভাপতি বাবু প্রসাদ দাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম আতিক, জেলা জাতীয় পার্টির সদস্য মজিবুর রহমান ফরাজি, ২৫ নং ওয়ার্ড জাতীয় পার্টি সাধারন সাধারন সম্পাদক হাফিজুর রহমান মিন্টু ইউনিয়ন জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন স্বপন,জেলা তরুণ পাটি সদস্য সাইফুল ইসলাম, নোমান মিয়াসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!