Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহ সদরে ভূমি অফিসের পক্ষ থেকে ইউএনও’র বিদায় সংবর্ধনা দিলেন এসিল্যান্ড।

ময়মনসিংহ সদরে ভূমি অফিসের পক্ষ থেকে ইউএনও’র বিদায় সংবর্ধনা দিলেন এসিল্যান্ড।

আরিফ রববানী ময়মনসিংহ।
আবেগঘন পরিবেশে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। উপজেলা ভূমি অফিস ও ভূমি অফিসার্স ক্লাবের আয়োজনে সোমবার (৯ই এপ্রিল) উপজেলা ভূমি অফিস হলরুমে পৃথক পৃথকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি এইচ এম ইবনে মিজান সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ওয়ালিউল্লাহ এর সঞ্চালনায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের স্মৃতিচারণ সহ নিজস্ব অনুভুতি ব্যক্ত করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও’ সাইফুল ইসলাম , সহকারী কমিশনার (ভূমি) এইচ এম ইবনে মিজানসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। সহকারী কমিশনার ভূমি এইচ এম ইবনে মিজান বলেন, ইউএনও সাইফুল ইসলাম স্যার একজন দক্ষ কর্মী, তিনি কাজের প্রতি খুবই আন্তরিক। তিনি শুধু ভূমি অফিসারদের সাথে নয়, সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচরণের মাধ্যমে রাস্ট্রীয় সেবা দিয়েছেন।

ইউএনও সাইফুল ইসলাম বলেন, ময়মনসিংহের মধ্যে
সদর উপজেলার মানুষ অত্যন্ত সহজ সরল। এখানকার মানুষ খুবই আন্তরিক। আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরও ভাল। তিনি বলেন, সদরের উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞ। ইউএনও সাইফুল ইসলাম ময়মনসিংহ সদরে গত ২৬শে জুন ২০২০ সালে ইউএনও হিসাবে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে তার কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধব নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন। উল্লেখ্য: তিনি ময়মনসিংহ সদর উপজেলা থেকে বিদায় নিয়ে পার্শ্ববর্তী গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!