Breaking News
Home / Uncategorized / ডেসটিনির মামলার রায়ের তারিখ নির্ধারিত হওয়ায় গ্রাহকের মনে আনন্দের ছায়া।।

ডেসটিনির মামলার রায়ের তারিখ নির্ধারিত হওয়ায় গ্রাহকের মনে আনন্দের ছায়া।।

স্টাফ রিপোর্টারঃ
বহুল আলোচিত ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২-ই মে ২০২২ইং। এতে ডেসটিনির সাধারণ গ্রাহকদের মনে আনন্দের ছায়া নেমে এসেছে। আজ কয়েক জন সাধারণ গ্রাহকদের সাথে কথা হলে দৈনিক আমাদের বাণী.কম পত্রিকা কে জানায় যে, মহামান্য আদালতের রায়ের অপেক্ষায় আমরা দীর্ঘ দিন ছিলাম। সর্বশেষ রায়ের তারিখ নির্ধারিত হওয়ায় আমরা আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রাণের দাবি তিনি যদি আমাদের বিনিয়োগ জনাব রফিকুল আমিন স্যারের হাতে ফিরিয়ে দেন তাহলে আমরা অত্যন্ত খুশি হব। কেননা আমাদের বিনিয়োগ জনাব রফিকুল আমিনের হাতেই নিরাপদ মনে করি।

দেশের সর্ববৃহৎ মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেড এর যাত্রা শুরু২০০০ সাল থেকে। এক দশকের মধ্যে বিমান পরিবহন, আবাসন, কোল্ডস্টোরেজ, জুট মিল, মিডিয়া, বনায়নসহ বিভিন্ন খাতে ৩৪টি প্রতিষ্ঠান নিয়ে তৈরী হয় এই ডেসটিনি গ্রুপ।

ডেসটিনি গ্রুপের ২টি আলোচিত প্রতিষ্ঠান ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (ডিএমসিএসএল) এবং ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড (ডিটিপিএল)।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানী ঢাকার কলাবাগান থানায় দায়েরকৃত মানি লন্ডারিং মামলায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্নসমর্পণ করে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন দীর্ঘ প্রায় ১০ বছরের অধিক সময় ধরে কারাগারে আছেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!