Breaking News
Home / Uncategorized / আধুনিক তারুন্দিয়া উপহার দিতে মোটরসাইকেল নিয়ে ভোটের মাঠে মাহবুব।

আধুনিক তারুন্দিয়া উপহার দিতে মোটরসাইকেল নিয়ে ভোটের মাঠে মাহবুব।

আরিফ রববানীঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়
৭ই ফেব্রুয়ারী ৭মধাপে সবকটি ইউনিয়নে পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।রবিবার (২৩শে জানুয়ারী) প্রতীক বরাদ্ধ সম্পন্ন হয়েছে।

উপজলার তারুন্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীক পেয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, তরুণ জনবান্ধব রাজনীতিবিদ মাহবুব আলম মাহবুব। প্রতীক পাওয়ার পর থেকেই ভোটারদের দ্বারেদ্বারে গিয়ে জানান দিচ্ছেন তার প্রতীক মটর সাইকেল এর কথা।

রবিবার দুপুরে মোটর সাইকেল প্রতীক পেয়েই সাধারণ ভোটারদের সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকা সমূহে প্রতীক মটর সাইকেল নিয়ে গণসংযোগ করেছেন মাহবুব আলম আলম । এ সময় প্রতীক বহনকারী প্রায় শতশত সাধারণ ভোটার ও স্থানীয় লোকজন তার সাথে ছিলেন।

প্রতীক বরাদ্দের পর মাহবুব আলম মাহবুব বলেন, আমি মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছি, আমার নির্বাচনী এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ গুলো আমার সাথে রয়েছে। আগামী ৭ই ফেব্রুয়ারী নির্বাচন অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ হলে আশা করি বিপুল ভোটের ব্যবধানে মোটরসাইকেল প্রতীকের বিজয় হবে ইনশাআল্লাহ। তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম মাহবুব এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকট তার নির্বাচনী প্রতীক মোটরসাইকেলে ভোট, সমর্থন ও দোয়া কামনা করেছেন ।

নির্বাচনী মাঠে ইতো মধ্যেই মোটর সাইকেল প্রতীকের প্রচার মাইকের প্রচারনায় উৎসবের আমেজ দেখা দিয়েছে। প্রচারনার প্রথম দিনই ভোটারদের নিকট
মাহবুবের মোটর সাইকেল প্রতীক পৌছে দেওয়ার লক্ষে মাঠে নেমেছেন সাধারন কর্মীরা। সাধারণ ভোটারদের সাথে কথা হলে একাধিক ভোটাররা বলেন সুষ্ঠ নির্বাচন হলে মটর সাইকেল প্রতীকের বিজয়ের শতভাগ সম্ভবনা রয়েছে।

মাহবুব আলম মাহবুব আরো বলেন, একটি আধুনিক তারুন্দিয়া ইউনিয়ন পরিষদ রুপান্তি করার মানষিকতা নিয়েই গরীব,দুঃখী খেটে খাওয়া মানুষ গুলোর সাথে নিয়েই আমি নির্বাচনের মাঠে নেমেছি মোটরসাইকেল জয় ইনশাআল্লাহ হবেই হবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!