Breaking News
Home / Uncategorized / উথুরার ৮নং ওয়ার্ডকে উন্নত,সৌহার্দ্য-সম্প্রীতর মডেল হিসাবে গড়তে চান সাইদুল হক তোতা।

উথুরার ৮নং ওয়ার্ডকে উন্নত,সৌহার্দ্য-সম্প্রীতর মডেল হিসাবে গড়তে চান সাইদুল হক তোতা।

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গি-তালুটিয়া এলাকা নিয়ে গঠিত ৮নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে ওয়ার্ডকে মাদকমুক্ত, উন্নত সমৃদ্ধ ও দৃশ্যমান এলাকা হিসাবে উপহার দিতে চান তরুন ও মেধাবী রাজনীতিবিদ, ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সাইদুল হক (তোতা)।

যিনি বঙ্গবন্ধুর আদর্শে গড়া তর্ণমুলের একজন জনবান্ধব আওয়ামী লীগ নেতা। বঙ্গবন্ধুর আদর্শে গড়া তৃর্ণমুলের একজন কর্মীই বুজবে তৃর্ণমুলের ব্যাথা বেদনা, সে কারণে প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন তিনি। তিনি ছাত্র জীবন থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে নেতৃত্ব দিয়ে আসছেন । একাধারে একজন তরুণ সমাজ সেবক, রাজনীতিবিদ,সালিশ ব্যাক্তিত্ব এবং ক্রীড়া সংগঠক। বর্তমানে তিনি ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে থেকে রাজনীতির পাশাপাশি মানুষের বিভিন্ন সুখে দুঃখে পাশে থেকে নিজেকে একজন জনবান্ধব নেতা হিসাবে গড়ে তুলেছেন।ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উথুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হিসাবে তালা প্রতীক নিয়ে ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সাধারণ মানুষের সাথে ধারাবাহিক মতবিনিময়, গণসংযোগ, লিয়াজো -যোগাযোগ রেখে মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে বেড়াচ্ছেন।

তিনি দলকে তরান্নিত করার মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শের গুনান্নিত এই নেতা রাজপথে সাহসীকতার সাথে আন্দোলন লড়াই-সংগ্রামে রাজনীতিতে থেকে ওয়ার্ডের বিভিন্ন পেশাশ্রেণীর মানুষকে আওয়ামীলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ করছেন । তিনি ওয়ার্ডের বিভিন্ন স্কুল, মসজিদ,মাদ্রাসা ও মন্দিরের বিভিন্ন উন্নয়ন মোলক কাজে নিজ অর্থায়নে সহযোগিতা করাসহ হতদরিদ্র মানুষের সেবা করে যাওয়ার মাধ্যমে আওয়ামীলীগের ভাবমুর্তিকে উজ্জল করার চেষ্টা করছেন বিধায় মেম্বার প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন। সমাজ সেবায় তিনি ছাত্রজীবন থেকেই নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত হওয়ার পর থেকে প্রতিটি গ্রাম পর্যায়ে দলীয় কার্যক্রমকে প্রসারিত করতে কঠোর পরিশ্রম করেছেন এ নেতা। ফলে ওয়ার্ডের প্রতিটি গ্রাম,পাড়া মহল্লা পর্যায়ে রয়েছেন তার ব্যাপক জনপ্রিয়তা। উথুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমেজ শুরু হওয়ার পর থেকে ইতি মধ্যেই তার পক্ষে শুরু হয়েছে প্রতিটি পাড়া মহল্লায় নির্বাচনী প্রচার-প্রচারনা,মতবিনিময় সভা ও গণসংযোগ। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন দূরদর্শী কর্মী, শীর্ষ অন্যান্য নের্তৃত্বের অন্যতম নেতা সাইদুল হক (তোতা)। তিনি মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণ নেতৃত্ব পছন্দ করেন এবং নেতৃত্বের বিকাশ করতে জানেন ও ভালবাসেন।

ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিত্ব হেলাল মাষ্টার, আঃ কাদের,হাসন মাতবর জানান – সাইদুল হক (তোতা) একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক, দানশীল ব্যাক্তি, জন-দরদী, দরিদ্র অসহায় মানুষের বন্ধু, নি:স্বার্থ সমাজ সেবক, সহজ-সরল ও সাদা মনের মানুষ, ক্লিন ইমেজের রাজনীতিবিদ। চলমান করোনা মহামারীতে মানুষ যখন ঘরবন্দী হয়ে অনাহারে দিন কাটাচ্ছিলো ঠিক সেই সময় ওয়ার্ডেের শত সহস্রাধিক মানুষের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তাসহ স্বাস্থ্যসেবায় গণসচেতনতা গড়ে তুলেছেন জনবান্ধব এই নেতা, যেকারণে আমরাও তার বিজয়ের লক্ষে কাজ করছি।

বর্তমান আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু”র কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, গনতন্ত্র, উন্নয়ন অগ্রগতি দুর্নীতি ও মাদক মুক্ত রাষ্ট্র সমাজ বিনির্মাণে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।বর্তমান সরকারের অঙ্গীকার ” গ্রাম হবে শহর ” বাস্তবায়নে আর্থসামাজিক গ্রামীণ অবকাঠামো সংস্কার উন্নয়নে প্রচুর বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সাইদুল হক তোতার মতে- উথুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে তেমন কোন উন্নয়ন কাজের বাস্তবায়ন হয়নি। ওয়ার্ডের কাঙ্খিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন-আমার ওয়ার্ডের রাস্তা-ঘাট বিগত দিনে যেমনটি ছিল, ঠিক তেমনই আছে, আমি ইউপি মেম্বার নির্বাচিত হলে অত্র ওয়ার্ডকে একটি পরিকল্পিত উন্নয়নের রুল মডেল হিসেবে জনগণের নিকট তুলে ধরব। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করব। কর্মসৃজন কর্মসংস্থান প্রকল্পসহ গ্রামীণ অবকাঠামোগত সংস্কার উন্নয়ন অর্থ্যাৎ সকল রাস্তাঘাট পাকাকরণ, পুল কালবার্ড ব্রীজ নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, প্রতিযোগীতামূলক খেলাধুলার চর্চা, বাল্য বিবাহ বন্ধসহ নারী জাগরণে উদ্যোক্তা সৃষ্টি, বেকারদের কর্মসংস্থান, দূর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন, শতভাগ বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা বিতরণ, ধর্মীয় ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং সর্বোপরি উথুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডকে সৌহার্দ্য-সম্প্রীতির উন্নত, আধুনিক দৃশ্যমান মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাল্লাহ। তিনি বলেন- ভোটাররা যদি আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিয়ে ওয়ার্ডের মেম্বার হিসাবে বিজয়ী করে তাহলে আমি আমার সাংগঠনিক কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে নিষ্ঠার সাথে এলাকা ও দেশের জন্য কাজ করব এবং তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারব বলে মনে করি এবং নির্বাচনে জয়ী হলে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন গঠাবো । জাতির জনকের আদর্শে গড়া একজন কর্মী হিসাবে আমিই বুজবো তৃর্ণমুলের নেতা-কর্মীদের দুঃখ-বেদনা। তাই সব কিছু বিবেচনা করে জনগণ তাকে তালা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলেও তিনি বিশ্বাস করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!