Breaking News
Home / Uncategorized / নির্বাচিত হলে পিছিয়ে পড়া তারুন্দিয়া কে উন্নয়নে এগিয়ে নিবো-স্বতন্ত্র প্রার্থী মাহবুব।।

নির্বাচিত হলে পিছিয়ে পড়া তারুন্দিয়া কে উন্নয়নে এগিয়ে নিবো-স্বতন্ত্র প্রার্থী মাহবুব।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নে মাঠ ধাপিয়ে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম মাহবুব। দিনভর তিনি ইউনিয়নের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম মাহবুব বলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার ইউনিয়ন গুলোর মধ্যে তারুন্দিয়া ইউনিয়নের সাধারণ মানুষ এখনো সাস্থ্য সেবা ও উন্নয়ন বঞ্চিত রয়েছে। শিক্ষা ও যাতায়াত ব্যবস্থায় রয়েছে অনেকটা পিছিয়ে। বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সমস্যা রয়েছে এখনো। বিগত সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারন জনগনের ভোটে নির্বাচিত একাধিক চেয়ানম্যানগন তাদের দীর্ঘ দায়িত্ব পালনে অলসতার কারণে জনগন থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পরেছে তারা। আবার বিগত দিনে কোন কোন নির্বাচিত চেয়ারম্যনগন তাদের অদক্ষতা ও অযোগ্যতার কারনে জনগনের দোরগোড়ায় কাঙ্খিত সেবা পৌঁছে দিতে ব্যর্থতার প্রমান দিয়েছেন। জনগনের ভোটে নির্বাচিত সেই সব চেয়ারম্যনদের অদক্ষতা এবং ব্যর্থতার কারনেই এখন পর্যন্ত উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ে অনেকটা অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত রয়েছেন আমাদের তারুন্দিয়া ইউনিয়নের কয়েক হাজার সাধারন জনগন। তিনি বলেন নির্বাচিত হলে পিছিয়ে পড়া ইউনিয়ন কে উন্নয়নে এগিয়ে নেওয়ার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দিবো। সে লক্ষে তিনি সকলের দোয়া,ভোট ও সহযোগিতা প্রত্যাশা করেন।

স্থানীয় তারুন্দিয়া ও ভারতী বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের একাধিক সাধারন মানুষ ও নতুন ভোটারদের সাথে কথা হলে তারা জানান, এখনো ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ না হলেও অনেক প্রার্থীরা বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। যদি সুন্দর সুষ্ঠ ও নিরপেক্ষ নিবার্চন অনুষ্টিত হয় তাহলে এখানে অব্যশই যোগ্য, সৎ ও অবিজ্ঞতাসম্পন্ন এবং যারা সব সময় অসহায় গরিব সাধারন জনগনের বিপদে-পাশে থাকবে তাদেরকেই নির্বাচিত করবে ভোটাররা। তবে তাদের মতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখানে নতুন মুখ বিজয়ী হওয়ার আবাস পাওয়া যাচ্ছে তৃণমুল পর্যায়ের ভোটারদের মাঝে। আবার অনেকেই জানান- মাহবুব আলম মাহবুব ইউনিয়নে গত নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে ভেটে হারলেও সারা ইউনিয়নের জনগণের খোজ খবর নেওয়ার কারণে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি আলোচনায় রয়েছেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!