আরিফ রববানী ময়মনসিংহ।।
আগামী ৩১ জানুয়ারি ষষ্ট ধাপে অনুষ্ঠিত হবে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে এলাকা। নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।
সরেজমিন দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থী মাজহারুল আনোয়ার সোহেল খান আনারস প্রতীক নিয়ে নির্বাচনি প্রচারণা ঘিরে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মাজহারুল আনোয়ার সোহেল খানের আনারস মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে এলাকাবাসী। অবহেলিত হবিরবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করার জন্য তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা-মতবিনিময় সভাসহ এলাকার প্রতিটি ওয়ার্ডের জনগণের সাথে উঠান বৈঠকের মাধ্যমে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মাজহারুল আনোয়ার সোহেল খান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। নির্বাচনি প্রচার-প্রচারণা করতে গিয়ে প্রতিনিয়ত আমার সমর্থক-কর্মীরা আ. লীগের মনোনীত প্রার্থী ও কর্মী-সমর্থকদের দ্বারা প্রচারণায় বাধা দিচ্ছেন।
তবে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে এবং সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন এই প্রার্থী।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে