Breaking News
Home / Uncategorized / ভরাডোবাকে মাদক,জলাবদ্ধতামুক্ত -শিক্ষাবান্ধব ইউনিয়ন গড়তে চান স্বতন্ত্র প্রার্থী এড.শফিক

ভরাডোবাকে মাদক,জলাবদ্ধতামুক্ত -শিক্ষাবান্ধব ইউনিয়ন গড়তে চান স্বতন্ত্র প্রার্থী এড.শফিক

মোঃ আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৩নং ভরাডোবা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক এড.শফিকুল ইসলাম শফিক। সেই লক্ষে আসম্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ভোটযুদ্ধে ইতিমধ্যেই ইউনিয়নের প্রতিটি গ্রামের যুবসমাজ ও সাধারণ মানুষের মাঝে ব্যাক্তিগত ইমেজ তৈরি করে তুলেছেন তিনি। নির্বাচনী মাঠে একজন ক্লীন ইমেজধারী প্রার্থী হিসাবে সাড়া জাগানো আলোড়ন সৃষ্টি করেছেন এড.শফিকুল ইসলাম শফিক। শিক্ষাবান্ধব,জলাবদ্ধতা,মাদকমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন তিনি।

বৈশ্বিক করোনা মহামারী চলাকালীন সময়ে প্রথম যখন দেশের সাধারন মানুষের মাঝে এক আতঙ্কের তৈরি হয়েছিল ঠিক তখনই ইউনিয়নের তৃণমুল পর্যায়ের কর্মহীন হয়ে যাওয়া শ্রমজীবী অসহায় সাধারণ গরিব পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয় নিজ এলাকার হাটবাজারে জনসচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন মসজিদ ও মন্দিরে হাত পরিস্কার করার সাবান, ডেটল ও ভাইরাস ধ্বংস করার জন্য স্প্রে বিতরণ করেছেন শফিক। এসব সেবামূলক কর্মকান্ড পরিচালনা করা সহ বিভিন্ন সামাজিক সংগঠন পরিচালনার মাধ্যমে এলাকায় বেশ পরিচিতি লাভ করেছেন তিনি।

স্থানীয় পর্যায়ের এ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ইউনিয়নের ছোট-বড় হাট-বাজারের চায়ের দোকান গুলোতে সকাল-সন্ধ্যার আড্ডায় দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে-বিপক্ষে তর্ক ও চুলছেড়া বিশ্লেষণ করছেন সাধারন ভোটররা।

প্রার্থীরা উন্নয়নের নতুন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করলেও এসব তৎপরতা পর্যবেক্ষণ করছেন ভোটাররা। তাঁদের প্রত্যাশা, যতই প্রার্থীদের চাপ থাকুক না কেন, সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ব্যক্তিকে ব্যালট বিপ্লবের মাধ্যমে সমর্থন দেবে জনগন।

ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ফিরে দেখা গেছে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে একজন শিক্ষিত ও মেধাবী প্রার্থী হিসেবে এড.শফিকুল ইসলাম শফিক সাধারন মানুষের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন।

স্থানীয় ভরাডোবা বাজারে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত একাধিক সাধারন মানুষ ও নতুন ভোটারদের সাথে কথা হলে তারা জানান, যদি সুন্দর সুষ্ঠ ও নিরপেক্ষ নিবার্চন অনুষ্টিত হয় তাহলে এখানে অব্যশই যোগ্য, সৎ ও অবিজ্ঞতাসম্পন্ন এবং যারা সব সময় অসহায় গরিব সাধারন জনগনের বিপদে-পাশে থাকবে তাদেরকেই নির্বাচিত করবে ভোটাররা। তবে তাদের মতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখানে নতুন মুখ বিজয়ী হওয়ার আবাস পাওয়া যাচ্ছে তৃণমুল পর্যায়ের ভোটারদের মাঝে।

চেয়ারম্যান পদপ্রার্থী এড.শফিকুল ইসলাম শফিক বলেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে ভরাডোবা ইউনিয়নের সাধারণ মানুষ এখনো সাস্থ্য সেবাসহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত রয়েছে। শিক্ষা ও যাতায়াত ব্যবস্থায় রয়েছে অনেকটা পিছিয়ে। বিগত দিনে কোন কোন নির্বাচিত চেয়ারম্যনগণ তাদের অদক্ষতা ও অযোগ্যতার কারনে জনগনের দোরগোড়ায় কাঙ্খিত সেবা পৌঁছে দিতে ব্যর্থতার প্রমান দিয়েছেন। জনগনের ভোটে নির্বাচিত সেই সব চেয়ারম্যনদের অনিয়ম-দুর্নীতি ও অদক্ষতা এবং ব্যর্থতার কারনেই এখন পর্যন্ত উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ে অনেকটা অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত রয়েছেন আমাদের ভরাডোবা ইউনিয়নের সাধারন জনগন।

তিনি আরো বলেন, ভরাডোবা ইউনিয়নটি শিল্প এলাকা, যার ফলে শিল্প কারখানার কেমিক্যাল মিশ্রিত পানির দ্বারা কয়েক এলাকার কৃষি খাতে ব্যপক ক্ষতি হওয়ার পাশাপাশি ক্যান্সার সহ বিভিন্ন রোগে ভুগছেন সাধারণ মানুষ। নির্বাচিত হলে এসব কেমিক্যাল মিশ্রিত পানি খীরু নদীতে অপসারণে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মানুষকে রক্ষা করবো। যেহেতু শিল্প এলাকা, বিভিন্ন এলাকার লোকজন এখানে বসবাস করে তাই তাদের স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে শ্রমিকদের নিরাপত্ত্বা দেওয়ার ব্যবস্থা করবো। মাদক মুক্ত মডেল ইউনিয়ন গড়তে ব্যবস্থা নেওয়া হবে, গ্রাম আদালত অবকাঠামো উন্নয়নে বিভিন্ন বিবাদকে দ্রুত নিষ্পত্ত্বি করা হবে।

তিনি বলেন-ইউনিয়নের মানুষ এখন আগের চেয়ে অনেকটাই সচেতন হয়েছেন। ইউনিয়নের সাধারন সচেতন নাগরিকগন একজন শিক্ষিত, দক্ষতাসম্পন্ন, যোগ্য ও সৎ ব্যাক্তিকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন। আমি স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। সকল শ্রেনী পেশার সাধারন মানুষের দোয়া ও আন্তরিক ভালবাসা এবং তাদের আস্থা অর্জনের মাধ্যমেই নির্বাচনে বিজয়ী হয়ে একজন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে জনগনের ন্যায্য অধিকার তাদের কাছে পৌঁছে দিতে চাই।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার সাধারন জনগন তাদের পবিত্র আমানত মহামূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে, জনগনের সেবক হিসেবে সততা ও দক্ষতার সাথে নিজের ব্যাক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের মৌলিক অধিকার আদায়ে সক্ষম হবো বলে আমি আশাবাদী। নির্বাচিত হলে সাধারন জনগনের গুরুদায়িত্ব সত্য ও নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে অসহায় গরিব মানুষের ভাগ্য উন্নয়নে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!