Breaking News
Home / Uncategorized / ভালুকাকে মডেল ইউনিয়ন বানাতে আমাকে একবার সুযোগ দিন” স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম।।

ভালুকাকে মডেল ইউনিয়ন বানাতে আমাকে একবার সুযোগ দিন” স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসংহের ভালুকা উপজেলার ৬নং ভালুকা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম এর পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ই জানুয়ারী (সোমবার) সন্ধ্যায় তার নিজবাড়ীতে স্থানীয় গণ্যমান্য ও ভোটারদের সাথে এই মতবিনিময় সভা করেন তিনি।

বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক মেম্বার আঃ মোতালেব সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় শফিকুল ইসলাম বলেন- আমি আপনাদের সন্তান বা ছোট ভাই হিসেবে আপনাদের সেবা করতে চাই। শুধু একবার আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন,যদি আপনাদের জন্য ভালো কিছু করতে না পারি পরবর্তীতে ছুঁটে ফেলে দিবেন। ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে গড়তে আমি একবার আপনাদের ভোট ও সহযোগিতা চাই।

এসময় তিনি আরো বলেন” আমি আপনাদের শাসক নয় আপনাদের বন্ধু হতে চাই,আমি ৬নং ভালুকা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে শুধু একবার সুযোগ চাই। আপনারা আমি গরীবের রক্তচুষতে নয়, গরীবের অধিকার ফিরিয়ে দিতে চাই। সেজন্যই আপনাদের সহযোগিতা ও সমর্থন চাই।

স্থানীয় বুলবুল আহমেদ এর সঞ্চালনায়
এসময় তাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিয়ে ও পাশে থাকার সম্মতি প্রকাশ করে এলাকার ছেলে হিসাবে শফিকুল ইসলামের বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ। সভায় বক্তব্য রাখেন-উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আবুল বাশার,আলহাজ্ব সিরাজুল ইসলাম মাষ্টার, মেম্বার আবু সাইদ, সাবেক মেম্বার ও মেম্বার প্রার্থী ইদ্রিস আলী ঢালী,শফিকুল ইসলাম নীরু,মেম্বার প্রার্থী সবুজ ঢালী,শামসুল আলম,আপন মাষ্টার, সাদির হোসেন,মজিবু রহমান,মজনু মিয়া প্রমুখ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!