Breaking News
Home / Uncategorized / হবিরবাড়ীর ৮নং ওয়ার্ডকে উন্নত এলাকা গড়তে মোরগ প্রতীকে ভোট চান লোকমান।।

হবিরবাড়ীর ৮নং ওয়ার্ডকে উন্নত এলাকা গড়তে মোরগ প্রতীকে ভোট চান লোকমান।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের জালপাজা গ্রামের ব্যবসায়ী লোকমান হোসেন। তার উন্নয়নশীল নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য সমাজ সেবকের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।

গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এ বছর ইউপি নির্বাচনে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জালপাজা ৮নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে মোরগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন লোকমান হোসেন। তিনি ৮নং ওয়ার্ডকে আধুনিক এলাকা হিসাবে গড়তে চান বলে জানান। নন্দীপাড়া,ঝালপাজা, বারশ্রী,পশ্চিম ঝালপাজা,পুর্বঝালপাজা এলাকা নিয়ে গঠিত এই ওয়ার্ডে প্রায় ৬৬০০জন ভোটার রয়েছে।

লোকমান হোসেন বলেন, ‘আমার কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। আমি ওয়ার্ডের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে মোরগ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেম্বার হওয়া ছাড়াই বিগত দিন লোকমান হোসেন একজন জনপ্রতিনিধির মতই মানুষের পাশে থেকেছেন। ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করেছেন। বয়স্কদের জন্য বয়স্ক ভাতার কার্ড, প্রতিবন্ধী কার্ডসহ সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন। সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়।

ওই ওয়ার্ডের এক বাসিন্দা দুলাল মিয়া,হাদিস মিয়া বলেন, ‘গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় লোকমান হোসেন পাশে দাঁড়ান। তিনি একজন সাধারণ পরিবারের সন্তান। তাকে আমরা সকলেই ভালোবাসি। মেম্বার হিসেবে আমরা লোকমান হোসেনকেই চাই।’

রমজান মিয়া নামে আরেক বাসিন্দা বলেন, ‘লোকমান হোসেন আমাদের প্রিয় একজন মানুষ। তার দ্বারা সমাজের মানুষের উপকার হয়েছে। সে দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থাকে। কারও উপকার না করলেও ক্ষতি করে নাই। আমাদের সাধারণ মানুষের দাবি তাকে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই। তিনি আরো জানান-এই এলাকার রাস্তা-ঘাট গুলো তেমন সুবিধাজনক নয়,চলাচলের অযোগ্য। তাই ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে লোকমান হোসেন কে মেম্বার পদে বিজয়ী করতে চান তারা।

বাদল মিয়া নামে এক বাসিন্দা জানান, লোকমান হোসেন আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন। তার দ্বারা সমাজের উন্নয়ন হবে। সাধারণ মানুষের উপকারে তিনি সর্বদা কাজ করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!