ময়মনসিংহের ভালুকায় ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ প্রতিবাদে প্রশাসনের কাছে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবী করে শনিবার (১৫ই জানুয়ারি) সন্ধ্যায় মানববন্ধন করেছেন ডাকাতিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম।
ইউনিয়নের ডাকাতিয়া চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম বলেন, অত্র ইউনিয়নের নৌকা মনোনীত প্রার্থী হারুন অর রশিদ এর সমর্থকরা সব সময়ই আমার নির্বাচনি প্রচারণা ও গণসংযোগে নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। চানপুর এলাকায় আমার প্রচারণা মাইক গেলে সেখানে নৌকা প্রতীকের সমর্থকরা আমার প্রচারণা মাইক ও গাড়ী ফিরিয়ে দেয়,কর্মীদের বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে প্রচারণা কাজে বাধা প্রদান করছে। বিষয়টি আমি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারকে মৌখিকভাবে অবগত করলে তিনি থানাকে জানানোর কথা বললে আমি ভালুকা থানার অফিসার ইনচার্জ কে বিষয়টি অবগত করলে থানার সাব-ইন্সপেক্টর আবু হানিফা এসে আমাকে নিয়মানুযায়ী প্রচার চালানোর কথা বলেন। এ ব্যাপারে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান-এমন ঘটনার বিষয়ে আমাক মৌখিক ভাবে জানিয়েছেন ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। তবে লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ভালুকা মডেল থানার সাব ইন্সপেক্টর আবু হানিফা জানান- মৌখিক অভিযোগ পেয়ে ঘটনা স্থানে গিয়ে এর কোন সত্যতা পাওয়া যায়নি। মাইকম্যান কে জিগ্যেস করলে ঘটনার সাথে কারা ছিলো জানতে চাইলে সে চিনেনা বলে জানিয়েছে।
নৌকা প্রতীকের প্রার্থী হারুন অর রশিদ বলেন-আমার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী সব সময়ই মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমি ও আমার সমর্থকরা কেউ এমন কাজের সঙ্গে জড়িত নই। তিনি বলেন- বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছে,জনগণ আমাকে ভোট দিলে আমি জয়ী হবো,তবে কারো প্রচারে বাধা আর নির্বাচনী শান্ত পরিবেশ অশান্ত করে বিজয়ী হওয়ার মনমানসিকতা আমার নাই।
তবে মানববন্ধনে স্থানীয় আজিজুল হক,রফিকুল ইসলাম রফিক, বিল্লাল হোসেন,আবদুল মান্নানসহ স্থানীয় আরো কয়েকজন তাদের বক্তব্যে এই ঘটনার সাথে জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া সহ প্রশাসনের কাছে অধাদ,সুষ্ঠু নির্বাচন ও কেন্দ্রের ভোট কেন্দ্রে গনণার দাবী জানান।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে